Wednesday, October 28, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক কর কমিশনারের ৫ বছরের কারাদণ্ড

October 28, 2026
A A
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক কর কমিশনারের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, শ্যামল কৃষ্ণ দাসের বিরুদ্ধে ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ২৩ মে মামলা করা হয়। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, শ্যামল কৃষ্ণ দাস এনবিআরের কর অঞ্চল, ময়মনসিংহে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি দুদকে নিজের ও নির্ভরশীলদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসের বিবরণী জমা দেন তিনি। সেখানে ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকার সম্পদের ঘোষণা দেন।

এর সঙ্গে ৩১ লাখ ১৩ হাজার ২০০ টাকার পারিবারিক ব্যয় যোগ করে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার ১৭ টাকায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা। অবশিষ্ট ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি বলে অভিযোগ করে দুদক।

তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ এপ্রিল দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান শ্যামল কৃষ্ণ দাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। বিচার শেষে আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

Related Posts

এনসিপি

মাদক, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যাংকিং খাতে বিএনপি সরকারের ব্যর্থতা দেখছেন নাহিদ ইসলাম

October 28, 2026
বাংলাদেশ

অর্থের বিনিময়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

October 28, 2026
বাংলাদেশ

নাটোরে ছাত্রদল নেতা খুন: বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে

October 28, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

October 28, 2026

নেতানিয়াহু ও আইজেনকোটের পাল্টাপাল্টি দাবি, ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

October 28, 2026

মাদক, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যাংকিং খাতে বিএনপি সরকারের ব্যর্থতা দেখছেন নাহিদ ইসলাম

October 28, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version