Monday, November 2, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

চাঁদাবাজি ছেড়ে ছিনতাইয়ে ছাত্রদল নেতা, বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুট

November 2, 2026
A A
চাঁদাবাজি ছেড়ে ছিনতাইয়ে ছাত্রদল নেতা, বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুট

চাঁদাবাজির অভিযোগের পর এবার সরাসরি প্রকাশ্যে ২২ লাখ টাকা ছিনতাই ও কোপানোর গুরুতর অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। কক্সবাজারে এক বিকাশ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদের নাম উঠে এসেছে।

আহত ব্যবসায়ী নিজে তাঁকেই প্রধান হামলাকারী হিসেবে শনাক্ত করেছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।

গত রোববার (১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এই নৃশংস ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

আরওপড়ুন

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

হামলায় গুরুতর আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাঈদ। তিনি কক্সবাজার সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা পরিচালনা করে আসছেন।

আহত সাঈদের খালাতো ভাই হাবিব জানান, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন সাঈদ। পথিমধ্যে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার অস্ত্রধারী যুবক তাঁর গতিরোধ করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং সাঈদের সাথে থাকা ব্যাগে রক্ষিত ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়। পরে সাঈদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

হাবিবের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন সাঈদ তাঁর স্বজনদের কাছে স্পষ্ট জানিয়েছেন যে হামলাকারীদের মধ্যে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে তিনি সরাসরি চিনতে পেরেছেন এবং খোরশেদের নেতৃত্বে ও উপস্থিতিতেই এই হামলা-ছিনতাই চালানো হয়েছে। তবে সাথে থাকা বাকি তিনজনকে রাতে চিনতে পারেননি তিনি।

ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সাংবাদিকের মাধ্যমে খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Posts

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি
বাংলাদেশ

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

November 2, 2026
সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল
বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

November 2, 2026
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বাংলাদেশ

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

November 2, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

November 2, 2026
সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

November 2, 2026
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

November 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০