Monday, November 2, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

November 2, 2026
A A
দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন বিএনপি নেতাকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমরান শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে এবং ওই মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি।

দুমকি থানা সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জমাদ্দার (৫৬) বাদী হয়ে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

আরওপড়ুন

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

মামলার এজাহারে খলিল জমাদ্দার উল্লেখ করেন, গত শুক্রবার তিনি তালতলী বাজারে গেলে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করে পকেটে থাকা নগদ ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়। ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত ছাত্রদল নেতা ইমরান ও রাকিব পৃথকভাবে নিজেদের ফেসবুক লাইভে এসে দাবি করেন, তাঁরা স্থানীয় বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে বিএনপি নেতা খলিল জমাদ্দার তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

মামলার বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ
এনসিপি

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

November 2, 2026
মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি
বাংলাদেশ

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

November 2, 2026
সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল
বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

November 2, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

November 2, 2026
মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

November 2, 2026
সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

November 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০