Monday, November 2, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

November 2, 2026
A A
আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নতুন এই সংগঠন দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং খেলাধুলায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সমস্যা, অনিয়ম ও সীমাবদ্ধতা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের’ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সংগঠনটির সদস্য সচিব হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, নতুন এই সংগঠনে সাবেক খেলোয়াড় ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের যুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সংগঠনটির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এম নাজমুল ইসলাম জানান, এনসিপির ক্রীড়া উইং হিসেবে সংগঠনটি কাজ শুরু করছে। এতে নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং তিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাবেক খেলোয়াড় ও অন্যান্য ক্রীড়া সংগঠকদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আলোচনা, পরামর্শ প্রদান এবং বিভিন্ন সমস্যা তুলে ধরাই হবে তাদের অন্যতম লক্ষ্য। শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলার উন্নয়নে কাজ করতে চান তাঁরা।

ক্রীড়াঙ্গনে কোনো ভুলত্রুটি বা অনিয়ম নজরে এলে তা সংশ্লিষ্টদের সামনে তুলে ধরা হবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ তৈরি হলে সংগঠনটি সরাসরি বিভিন্ন ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। এম নাজমুল ইসলামের ভাষ্য অনুযায়ী, অর্থায়ন নিশ্চিত হলে নিজেদের উদ্যোগেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করবে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’।

Related Posts

বাংলাদেশ

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

November 2, 2026
বাংলাদেশ

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

November 2, 2026
বাংলাদেশ

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

November 2, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

November 2, 2026

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

November 2, 2026

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

November 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version