Thursday, September 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home ফিচার

এসব কাজে হাত ধুচ্ছেন তো

May 6, 2025
A A
এসব কাজে হাত ধুচ্ছেন তো

আজ ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে বা হাতের পরিচ্ছন্নতা দিবস। হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সবাই কমবেশি জানেন। তবে বাস্তবতা হলো, সঠিক নিয়মে হাত ধোয়ার চর্চা করেন না অনেকেই। তাই রোগবালাই ছড়ায়। যখন হাত ধোয়া প্রয়োজন, তখন সাবান–পানি না পেলে বিকল্প হিসেবে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ফেলুন। বাইরে গেলে সঙ্গে রাখুন ছোট্ট একটা স্যানিটাইজারের বোতল। খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর ছাড়া এমন কিছু সময় হাত ধোয়া প্রয়োজন, যেসবে অনেকেই গুরুত্ব দেন না।
খাবার প্রস্তুত ও পরিবেশনের সময়
যিনি খাবার প্রস্তুত করেন বা যিনি পরিবেশন করেন, তাঁকে অবশ্যই সেই কাজটির আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। অপরিষ্কার হাতে কোনো পরিষ্কার থালাবাসন স্পর্শ করাও উচিত নয়। হাতের নখ ছোট রাখা জরুরি সবার জন্যই, বিশেষত যাঁরা খাবার প্রস্তুত ও পরিবেশনের কাজ করেন।

টয়লেট ব্যবহারের আগে
টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। তবে এ–ও খেয়াল রাখুন, অপরিষ্কার হাতে শৌচকর্ম করলে হাতে লেগে থাকা জীবাণুর কারণে প্রস্রাবে সংক্রমণ হতে পারে। তাই শৌচকর্মের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করুন। বিশেষ করে নারীদের এ বিষয়ে যত্নশীল হওয়া প্রয়োজন। নানা কারণে নারীদের প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
হাঁচি–কাশি, নাক ও কানে হাত দেওয়ার পর
হাতের তালুতে হাঁচি–কাশি চাপতে নেই। টিস্যু পেপার বা রুমাল পাওয়া না গেলেও কনুইয়ের ভাঁজে হাঁচি–কাশি চাপতে হয়। তবু যদি ভুলবশত কেউ হাতের তালুতে হাঁচি–কাশি দেন, তাঁকে অবশ্যই তখনই হাত পরিষ্কার করে ফেলতে হবে খুব ভালোভাবে। নইলে তিনি যেসব স্থানে হাত দিয়ে স্পর্শ করবেন, সেখানেই রোগজীবাণু ছড়িয়ে পড়বে। নাক পরিষ্কার করার পর অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। কানে আঙুল দিলেও আপনার হাতে ময়লা লেগে যেতে পারে। তাই হাত পরিষ্কার করা আবশ্যক।

আরওপড়ুন

এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

বাইরে থেকে ফেরার পর
করোনাভাইরাসের মহামারির সময় বাইরে থেকে ফিরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললেও সময়ের আবর্তে সেই উৎসাহে ভাটা পড়েছে অনেকেরই। কিন্তু সিঁড়ির হাতল, লিফটের বোতাম, গণপরিবহনের হাতলসহ নানা জায়গা স্পর্শ করার ফলে আপনার হাতে বিভিন্ন ধরনের জীবাণু লেগে যায়। মনে রাখবেন, আপাতদৃষ্টে হাত জোড়া পরিষ্কার দেখালেও আদতে তা না–ও হতে পারে। তাই অবশ্যই হাত ধুয়ে ফেলুন ঘরে ঢোকার পরপরই। বাসার নিচেই সাবান–পানির ব্যবস্থা রাখা ভালো।
ছোট শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থদের স্পর্শ করার আগে
ছোট শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তিকে স্পর্শ করার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভুলবেন না। তাঁদের পরার জন্য পোশাক এগিয়ে দিচ্ছেন? আগে হাত ধুয়ে নিন। তাঁদের বিছানা–বালিশ পরিষ্কার করবেন? আগে হাত ধুয়ে নিন। মোটকথা, তাঁরা যা কিছু স্পর্শ করবেন, তা আপনি স্পর্শ করার আগে নিজের হাত জোড়া পরিষ্কার করে ফেলুন। যেসব জীবাণুর জন্য আর দশজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কোনো অসুবিধা হয় না, সেসব দিয়ে সহজেই সংক্রমণ হয়ে যেতে পারে তাঁদের। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। বাড়িতে অসুস্থ ব্যক্তিকে স্পর্শ করার পর ও হাসপাতালে কাউকে দেখতে যাওয়ার পরেও হাত ধুয়ে নিতে হবে অবশ্যই।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন

Related Posts

এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ
প্রধান সংবাদ

এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ

September 23, 2026
ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা
প্রধান সংবাদ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
প্রধান সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত-বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত-বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

September 24, 2026
কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

September 24, 2026
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতা, এসআই ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতা, এসআই ক্লোজড

September 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০