Friday, November 6, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

সংসদের বাইরে বিকল্প উদ্যোগ, ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গড়ছে জামায়াত জোট

November 6, 2026
A A
সংসদের বাইরে বিকল্প উদ্যোগ, ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গড়ছে জামায়াত জোট

সংসদে গঠিত সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিকে বয়কট করে এবার রাজপথ ও জনমতভিত্তিক বিকল্প পথে হাঁটছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী ঐক্য। জাতীয় সংসদকে বাইপাস করে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ নামে একটি স্বতন্ত্র রূপরেখা ও ফোরাম তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জোটটি।

গত ১৩ জুলাই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সভাপতি করে গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটিকে জামায়াত ও তার সহযোগীরা গোড়াতেই প্রত্যাখান করে। সরকার ‘সংবিধান সংশোধন’ করতে চাইলেও ১১ দলীয় ঐক্য ‘পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার’ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর অনড় অবস্থান নিয়েছে। বিশেষ কমিটিতে বিরোধী দলের জন্য বরাদ্দ ৫টি পদ খালি থাকলেও সেখানে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিংবা খেলাফত মজলিসের কোনো প্রতিনিধি অংশ নেয়নি।

Al Jazeera

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ১৫ সদস্যের এই ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদে’ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্য এবং শরিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন। তালিকায় বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, পাবনা-১ আসনের এমপি নাজিবুর রহমান মোমেন, এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন, দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বিশিষ্ট আইনজীবী শিশির মনির এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমসহ শীর্ষ নেতাদের রাখার বিষয়ে জোর আলোচনা চলছে।

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এই বিকল্প পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে সরাসরি অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার জনগণের রায় ও গণভোটের স্পষ্ট ম্যান্ডেটকে অবজ্ঞা করছে। গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৬৯ শতাংশের ইতিবাচক রায় এবং জুলাই সনদের মূল চেতনা থেকে সরে গিয়ে সরকার স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিচ্ছে। ফলে গণভোটের রায় ও শপথের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা নিজস্ব রূপরেখা তৈরির পথ বেছে নিয়েছেন।

বিশেষ করে, গণভোটে অনুমোদিত উচ্চকক্ষের ৫০ শতাংশ আসন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠন এবং স্পিকার নির্বাচনের যে সিদ্ধান্ত ছিল, সরকার তা থেকে বিচ্যুত হচ্ছে বলে মনে করছে বিরোধী জোট। জোট নেতারা স্মরণ করিয়ে দেন, সংসদ সদস্য হিসেবে সাধারণ শপথের পাশাপাশি জামায়াত জোটের ৭৭ জন প্রতিনিধি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও আলাদা শপথ নিয়েছিলেন, যার প্রতি তাদের আইনি ও নৈতিক দায়বদ্ধতা রয়েছে।

পরিস্থিতি বিশ্লেষণে স্পষ্ট যে, নতুন এই পরিষদের ব্যানারে জামায়াত-এনসিপি জোট কেবল একটি খসড়া সংবিধানের রূপরেখাই তুলে ধরবে না, বরং ব্যবসায়ী, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করে সরকারের ওপর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ বাড়াবে। সব প্রস্তুতি শেষে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ও গণমুখী নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছেন জোটের শীর্ষ নেতারা।

Related Posts

এনসিপি

​এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

November 6, 2026
আওয়ামী লীগ

মুক্তিযোদ্ধা কোটার আশীর্বাদে সাংবাদিক পেটানো জাবি ছাত্রলীগ নেতা হতে যাচ্ছেন বিচারক?

November 6, 2026
জামায়াত

জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য: জুবায়ের

November 6, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

November 6, 2026

​এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

November 6, 2026

মুক্তিযোদ্ধা কোটার আশীর্বাদে সাংবাদিক পেটানো জাবি ছাত্রলীগ নেতা হতে যাচ্ছেন বিচারক?

November 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version