Saturday, November 7, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা আকরাম

November 7, 2026
A A
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা আকরাম

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক চাঞ্চল্যকর অনিয়ম ও প্রশাসনিক জালিয়াতির খবর সামনে এসেছে। খাবার হোটেলের হাত ধোয়ার বেসিনের সামনে সারের গুদামের সাইনবোর্ড ঝুলিয়ে বিসিআইসি সার ডিলারের লাইসেন্স হাতিয়ে নিয়েছেন রূপবাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আকরাম হোসেন। সার ডিলার নিয়োগের মূল শর্ত অনুযায়ী আবেদনকারীর নিজস্ব বা প্রস্তুতকৃত গুদাম থাকা বাধ্যতামূলক হলেও, কীভাবে এমন অদ্ভুত জায়গায় লাইসেন্স অনুমোদন পেল তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় আকরাম হোসেনের একটি খাবারের হোটেল রয়েছে। সম্প্রতি সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায়, হোটেলের ভেতরে কাস্টমারদের হাত ধোয়ার বেসিনের ঠিক ওপরে ঝুলছে ‘শিশির এন্টারপ্রাইজ’ নামে সারের গুদামের সাইনবোর্ড। সেখানে সার সংরক্ষণের ন্যূনতম কোনো পরিবেশ বা অবকাঠামো নেই। হোটেলের কর্মচারী ও স্থানীয়রা জানান, সারের গুদাম দেখিয়ে লাইসেন্স নেওয়ার জন্যই মূলত বেসিনের সামনে এই ভুয়া সাইনবোর্ড সাঁটানো হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে হোটেলের ম্যানেজার জুবায়ের হোসেন স্পষ্ট জানান, “এটি আপাতত হোটেল হিসেবে চলছে, তবে ভবিষ্যতে সারের গুদাম বানানো হবে।” অন্যদিকে লাইসেন্স পাওয়া কৃষকদল নেতা আকরাম হোসেন নির্দ্বিধায় জানান, আবেদনের সময় তিনি হোটেলের ভেতরেই সারের গুদামের সাইনবোর্ড লাগিয়েছিলেন। সরকারি সারের বরাদ্দ হাতে পেলেই হোটেলটি ভেঙে গুদামে রূপান্তর করা হবে। তদন্তে সমস্যা না হওয়া নিয়ে তিনি দাবি করেন, কৃষি কর্মকর্তাদের নাকি তিনি আগেই বলে রেখেছিলেন যে লাইসেন্স পাওয়ার পর হোটেলকে গুদাম বানাবেন!

সরকারি বিধিমালা অনুযায়ী, ডিলার নিয়োগের আগে উপজেলা কৃষি অফিসের একটি তদন্ত কমিটি সরেজমিনে আবেদনকারীর কাগজপত্র ও প্রস্তুতকৃত গুদাম পরিদর্শনের পর প্রতিবেদন জমা দেয়। কিন্তু একটি চালু খাবারের হোটেলের বেসিনকে সারের ‘প্রস্তুত গুদাম’ হিসেবে অনুমোদন দিয়ে তদন্ত কমিটি কীভাবে রিপোর্ট দিল, তা নিয়ে কৃষি অফিসের সততা ও তদন্তের কার্যকারিতা চরম প্রশ্নের মুখে পড়েছে।

অভিযোগের বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিতর্ক ঢাকার চেষ্টা করে দাবি করেন, তদন্ত কমিটির মাধ্যমেই সব যাচাই করা হয়েছে এবং আকরাম হোসেনের নাকি রাস্তার অপর পাশে আরও একটি গুদাম রয়েছে। তবে লাইসেন্সের আবেদনে একটিমাত্র গুদামের তথ্য দেওয়ার নিয়ম থাকলেও, কৃষি অফিস থেকে অতিরিক্ত আরেকটি গুদামের কথা বলে বেসিনের ভেজাল আড়াল করার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে গুঞ্জন জোরালো হচ্ছে।

পুরো বিষয়টি নিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, সারের গুদামের নামে খাবারের হোটেলের বেসিনে সাইনবোর্ড ঝুলিয়ে লাইসেন্স নেওয়ার বিষয়টি সাংবাদিক ও স্থানীয়দের মাধ্যমেই তিনি প্রথম জেনেছেন। সরকারি শর্ত লঙ্ঘন করে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বিএনপি

দোকান দখল, অর্থ আত্মসাৎ ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

November 7, 2026
জামায়াত

দেশে আদৌ সরকার আছে কি না, প্রশ্ন তুললেন জামায়াত আমির

November 7, 2026
বাংলাদেশ

ডায়ালাইসিস সেবা বন্ধের শঙ্কা, ঝুঁকিতে ৫০০ রোগীর জীবন

November 7, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দোকান দখল, অর্থ আত্মসাৎ ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

November 7, 2026

দেশে আদৌ সরকার আছে কি না, প্রশ্ন তুললেন জামায়াত আমির

November 7, 2026

ডায়ালাইসিস সেবা বন্ধের শঙ্কা, ঝুঁকিতে ৫০০ রোগীর জীবন

November 7, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version