Sunday, November 8, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ, অনুষ্ঠান বর্জন

November 7, 2026
A A
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ, অনুষ্ঠান বর্জন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জনের ঘোষণাও দিয়েছেন তাঁরা।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মিছিল নিয়ে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান বিএনপির নেতা-কর্মীরা। পরে অনুষ্ঠানস্থলের বাইরে সংক্ষিপ্ত সমাবেশ করে তাঁরা জেলা প্রশাসনের আয়োজন বর্জনের ঘোষণা দেন।

বিক্ষোভের মুখে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রধানমন্ত্রী ব্যানারে ছবি ব্যবহার না করার বিষয়ে সব সময় নির্দেশনা দিয়ে থাকেন। সে কারণে আয়োজকেরা ছবির বিষয়টি এড়িয়ে গেছেন। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিষয়টি আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত ছিল বলেও স্বীকার করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, সিভিল সার্জন হাদী মো. জিয়াউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ও বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তাঁরা ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার কারণ জানতে চান। এ সময় তাঁরা ‘মুজিববাদী আমলারা, হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের চামচারা, হুঁশিয়ার সাবধান’, ‘কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পশ্চিম পাশে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হলেও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অনুষ্ঠানের ব্যানারে দিবসটির সঙ্গে সংশ্লিষ্ট প্রধান ব্যক্তিত্ব জিয়াউর রহমানের ছবি রাখা হয়নি। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে।

তিনি জেলা প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, শুধু জেলা প্রশাসন নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নেও পুলিশ প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জেলা সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমানের ছবি ব্যানারে না থাকায় তাঁরা জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেছেন।

সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ, জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিথাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ

গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

November 8, 2026
বাংলাদেশ

ভোটের মাধ্যমে জামায়াতের হাড়গোড় ভেঙে দিতে হবে: এমপি বিলকিস

November 8, 2026
বাংলাদেশ

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

November 8, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীজুড়ে ২০টির বেশী হাতবোমা বিষ্ফোরণ নিষিদ্ধ আ. লীগের

November 8, 2026

গোপনে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

November 8, 2026

মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

November 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version