Sunday, November 8, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

৭৮ বছরের ইতিহাসে প্রথমবার অ-ইউরোপীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইসরায়েল

November 8, 2026
A A
৭৮ বছরের ইতিহাসে প্রথমবার অ-ইউরোপীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইসরায়েল

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছেন। তিনি যদি শেষ পর্যন্ত সরকার গঠন করতে সক্ষম হন, তবে তিনি হবেন ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো মিজরাহি বা অ-আশকেনাজি বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় পারিবারিক শিকড় থাকা এই নেতার সম্ভাব্য উত্থান দেশটির দীর্ঘদিনের জাতিগত ও রাজনৈতিক ক্ষমতার সমীকরণে এক নতুন মোড় নিয়ে এসেছে।

ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন নিয়ে এককভাবে বৃহত্তম দল হলেও, আইজেনকটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। নির্বাচনের পর সরকার গঠনের রাজনৈতিক দরকষাকষিতে আইজেনকটের সামনে নতুন ও শক্তিশালী সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ৫ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট ইজ্যাক হারজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শ পর্ব শেষে জানা যায়, ১২০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের ৬৭ জন আইনপ্রধাতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন ৪৬ জন সংসদ সদস্য। তবে বিভিন্ন রাজনৈতিক দলের পারস্পরিক মতবিরোধ ও জটিলতার কারণে শেষ পর্যন্ত কে কার্যকরভাবে সরকার গঠন করতে পারবেন, সে বিষয়ে প্রেসিডেন্ট ৮ নভেম্বর সিদ্ধান্ত জানাবেন বলে কথা রয়েছে।

ইসরায়েলের ইহুদি সমাজের মধ্যে ঐতিহাসিকভাবে ‘আশকেনাজি’ ও ‘মিজরাহি’—এই দুটি প্রধান পরিচয় অত্যন্ত প্রভাবশালী। মধ্য ও পূর্ব ইউরোপ কিংবা রাশিয়ায় শেকড় থাকা ইহুদিরা আশকেনাজি হিসেবে পরিচিত। অন্যদিকে, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিরা মিজরাহি বা সেফার্দি পরিচয়ের অন্তর্ভুক্ত। ১৯৪৭-৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় থেকেই ইউরোপীয় বংশোদ্ভূত আশকেনাজি ইহুদিরা দেশটির রাজনীতি, প্রশাসন, অর্থনীতি এবং সংস্কৃতির মূল চালিকাশক্তিতে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখে আসছে।

তুলনামূলকভাবে মরক্কো, ইরাক, ইয়েমেন, ইরান ও সিরিয়াসহ আরব-ইসলামি বিভিন্ন অঞ্চল থেকে অভিবাসন করে আসা মিজরাহি ইহুদিদের দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক স্তরে রাখা হয়েছিল। নতুন এই রাষ্ট্রে আবাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাদের প্রতি ব্যাপক বৈষম্যের অভিযোগ রয়েছে। এমনকি ইউরোপীয় ইহুদিদের তুলনায় তাদের সংস্কৃতি ও আরবি ভাষার চর্চাকে অনুুন্নত হিসেবে দেখা হতো বলে ইতিহাসবিদরা বিভিন্ন সময় উল্লেখ করেছেন।

জনসংখ্যায় মিজরাহি ইহুদিদের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও রাষ্ট্রের নীতিনির্ধারণী ও শীর্ষ ক্ষমতাগুলোতে তাদের প্রতিনিধিত্বের ঘাটতি বরাবরই প্রকট ছিল। এই কাঠামোগত বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে ১৯৭০-এর দশকে ‘ব্ল্যাক প্যান্থার্স’ নামে একটি প্রতিবাদী আন্দোলনও গড়ে উঠেছিল। পরবর্তীতে ১৯৮৪ সালে মিজরাহি ও সেফার্দিদের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে ‘শাস (Shas) পার্টি’ গঠিত হয়। অতীতে শাউল মোফাজ বা আমির পেরেতজের মতো মিজরাহি বংশোদ্ভূত কিছু নেতা গুরুত্বপূর্ণ পদে আসীন হলেও কেউই কখনো প্রধানমন্ত্রী হওয়ার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেননি।

১৯৬০ সালে তিবেরিয়াস শহরে জন্ম নেওয়া গাদি আইজেনকটের বাবা-মা উভয়ের পরিবারই মরক্কো থেকে এসেছে—তাঁর বাবা মারাকেশের এবং মা কাসাব্লাংকার সন্তান। ১৯৭৮ সালে ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডে যোগ দিয়ে তিনি সামরিক জীবন শুরু করেন এবং দীর্ঘ কর্মপরিক্রমায় সেনাপ্রধানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তবে শীর্ষ সামরিক পদে পৌঁছালেও তাঁর মরক্কান বংশপরিচয় ও মধ্যপ্রাচ্যভিত্তিক শেকড় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা সময় তাকে বিদ্রূপ ও আক্রমণের শিকার হতে হয়েছে।

নির্বাচনী প্রচারণায় নেতানিয়াহুর দল ও কট্টরপন্থীরা আইজেনকটকে ‘আরব’ ও ফিলিস্তিনপন্থಿ হিসেবে চিহ্নিত করে তাকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। বর্তমান সেনাপ্রধান আইয়াল জামির এবং সাবেক শিন বেতপ্রধান ইয়োরাম কোহেনসহ মধ্যপ্রাচ্য ও ভিনদেশি শেকড়ের শীর্ষ কর্তাব্যক্তিদের বিরুদ্ধেও এ ধরনের পরিচয়ভিত্তিক বৈষম্য ও আক্রমণের ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকটের সামনে বড় বাধা হলো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ মেলানো। নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বিরোধী শিবিরের দলগুলোর হাতে রয়েছে ৪৮টি আসন। প্রেসিডেন্টর সঙ্গে বৈঠকে আরব নেতৃত্বাধীন দুটি দল আইজেনকটকে সমর্থন দিলেও, আইজেনকট নিজে সেই আরব দলগুলোকে সরাসরি সরকারে অন্তর্ভুক্ত করতে সম্মত নন। ফলে ৬১ আসনের ম্যাজিক ফিগার অর্জন করা তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং। অন্যদিকে, অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক নিয়োগ ছাড়ের ইস্যু নিয়ে নেতানিয়াহুর কট্টরপন্থী মিত্রদের অসন্তোষও রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

প্রেসিডেন্টের পক্ষ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকটকে ২৮ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যকার তীব্র মতপার্থক্য ও দূরত্ব ঘুচিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বসতে পারলে তা শুধু ইসরায়েলের দীর্ঘদিনের আশকেনাজি রাজনৈতিক একাধিপত্যের অবসানই ঘটাবে না, বরং দেশটির জাতিগত প্রতিনিধিত্ব ও অভ্যন্তরীণ রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে।

Related Posts

আন্তর্জাতিক

ব্যঙ্গের শব্দকেই পরিচয় বানালেন এল-সায়েদ, গঠন করলেন ‘হাবিবি’ তহবিল

November 8, 2026
আন্তর্জাতিক

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো তুরস্ক

November 7, 2026
আন্তর্জাতিক

ভারতীয় স্ত্রী, কর্ণাটকে শ্বশুরবাড়ি—যুক্তরাষ্ট্রের নির্বাচনে জিতে আলোচনায় আবদুল আল-সাইয়েদ

November 7, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্যঙ্গের শব্দকেই পরিচয় বানালেন এল-সায়েদ, গঠন করলেন ‘হাবিবি’ তহবিল

November 8, 2026

৭৮ বছরের ইতিহাসে প্রথমবার অ-ইউরোপীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইসরায়েল

November 8, 2026

জিয়ার ছবি নেই ব্যানারে, ‘বঙ্গবন্ধু’ সম্বোধনে ফের হট্টগোল—ক্ষমা চাইলেন ডিসি

November 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version