Monday, November 9, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু

November 9, 2026
A A
বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ইছামতি নদী পরিদর্শন করে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে অত্যন্ত উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীপাবলি উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ এলাকা পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

আনন্দবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দীপাবলির দিনটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ানদের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। এ সময় তিনি বিএসএফের স্পিডবোটে চড়ে ইছামতি নদীর বেশ কিছু এলাকা ঘুরে দেখেন এবং ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটান।

নদীর জলসীমায় স্পিডবোটে ঘোরার নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি বাইনোকুলার দিয়ে নদীর ওপারে তাকিয়ে দেখতে পেয়েছেন বাংলাদেশিরা ভারতে প্রবেশের জন্য ওত পেতে বসে আছেন। সুযোগ বা ফাঁকা পেলেই তারা দলবেঁধে ভারতে অনুপ্রবেশ করবেন বলে তিনি মন্তব্য করেন।

রাজ্যে কোনো ধরনের অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন শুভেন্দু। তিনি জানান, সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে আটক করে পরবর্তীতে বাংলাদেশে ফেরত পাঠানোর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই লক্ষ্যেই বর্তমানে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুসরণে দীপাবলির দিনটি সীমান্তরক্ষীদের সঙ্গে কাটানোর পাশাপাশি তিনি আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ নামের একটি নতুন পুরস্কার চালুর ঘোষণা দেন। এরপর তিনি হিঙ্গলগঞ্জ থানার কালীপূজার উদ্বোধন করেন এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও বৈঠকের পর সীমান্তে নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে বিএসএফ ও রাজ্য পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, অতীতে আগের সরকারের আমলে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর মাঝে কার্যকর কোনো সমন্বয় ছিল না, তবে বর্তমানে পুলিশের ডিজিপির নেতৃত্বে বিএসএফের সঙ্গে চমৎকার সমন্বয় গড়ে উঠেছে।

এছাড়াও সীমান্ত নদী ইছামতির তীরে দ্রুত বেড়া নির্মাণের বিষয়েও বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান শুভেন্দু। সীমান্তে সামগ্রিক নিরাপত্তা আরও সুদৃঢ় করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করতে সংশ্লিষ্ট সকল বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

Related Posts

খেলা

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026
প্রধান সংবাদ

ঋণের মহাসাগরে বাংলাদেশ, বাড়ছে সুদ ও আসল পরিশোধের চাপ

November 9, 2026
আন্তর্জাতিক

কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন মাদুরো, দেখা করছেন ধর্মযাজকদের সঙ্গেও

November 9, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026

ঋণের মহাসাগরে বাংলাদেশ, বাড়ছে সুদ ও আসল পরিশোধের চাপ

November 9, 2026

‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’: হাসপাতালে বাবার আকুতি

November 9, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version