Tuesday, November 10, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন মাদুরো, দেখা করছেন ধর্মযাজকদের সঙ্গেও

November 9, 2026
A A
কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন মাদুরো, দেখা করছেন ধর্মযাজকদের সঙ্গেও

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি রয়েছেন। সেখানে অবসর সময়ের বেশির ভাগ কাটছে ধর্মীয় ও দর্শনবিষয়ক বই পড়ে। পাশাপাশি কারা ধর্মযাজকদের সঙ্গেও নিয়মিত সাক্ষাৎ করছেন তিনি। তাঁদের মধ্যে একজন ইহুদি ধর্মীয় নেতাও রয়েছেন। কারাগারে বন্দি থাকার সময় তার উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমেছে বলেও জানা গেছে।

৬৩ বছর বয়সী মাদুরো নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। কারাগারে তার দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে অবগত ছয়জন ব্যক্তির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, কারাগারে সময় কাটানোর অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে বই পড়া। বাইবেল ও পবিত্র কোরআনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় এবং দার্শনিক গ্রন্থ পড়ছেন তিনি। এ ছাড়া কারাগারে ধর্মীয় সেবা প্রদানকারীদের মধ্যে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি ধর্মীয় নেতার সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে।

মাদুরো আগে থেকেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছেন। বিভিন্ন সময়ে প্রকাশ্যে নিজের ইহুদি বংশপরিচয়ের কথাও উল্লেখ করেছেন তিনি। তার দাবি, গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিজ থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হওয়া একটি সেফার্দি ইহুদি সম্প্রদায়ের বংশধর তিনি। তবে তার ঘনিষ্ঠজনদের মতে, গ্রেফতারের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়নি।

প্রেসিডেন্ট থাকাকালে মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় তীব্র খাদ্যসংকট দেখা দেয়। ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে আটক ব্যক্তিদের পাশাপাশি মার্কিন নাগরিকদের ওপর নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে ভেনেজুয়েলার ক্রমবর্ধমান ইভানজেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন অর্জনের চেষ্টা করেছিলেন মাদুরো। তিনি নিজে ক্যাথলিক ধর্মাবলম্বী। সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী একজন যাজকের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পাশাপাশি স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং তার উত্তরসূরি ডেলসি রদ্রিগেজের সঙ্গে প্রয়াত ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন তিনি।

ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছেন। সহিংসতা, জনবলসংকটসহ বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে কারাগারটি। মাদুরোকে কারাগারের এমন একটি অংশে রাখা হয়েছে, যেখানে এর আগে সংগীতশিল্পী শন কম্বস, ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইজি ম্যানজিওনের মতো আলোচিত ব্যক্তিরাও বন্দি ছিলেন।

আগামী বছর যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে হাজার হাজার টন কোকেন পাচারে সহায়তাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও অভিযুক্ত করা হয়েছে। তবে মাদুরো ও তার স্ত্রী উভয়েই নিজেদের নির্দোষ দাবি করেছেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত ওই অভিযানে মাদুরোর নিরাপত্তারক্ষীদের নিষ্ক্রিয় করে তাদের গ্রেফতার করা হয়।

Related Posts

আন্তর্জাতিক

৭০ বছর আগের সতর্কবার্তা: গাজা দখল করলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল

November 10, 2026
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে যাচ্ছে সিরিয়া

November 9, 2026
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান, এবার লক্ষ্যবস্তু ইউরোপের মার্কিন ঘাঁটি

November 9, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন

November 10, 2026

স্কুলছাত্র হলে ‘বখাটে’, মাদরাসার হলে ‘মাদরাসা ছাত্র’! মিডিয়ার নগ্ন দ্বিচারিতা

November 10, 2026

গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ বিরোধী দলের

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version