Monday, November 9, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত হয়ে উঠতে পারে বিভিন্ন ইস্যুতে

November 9, 2026
A A
সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত হয়ে উঠতে পারে বিভিন্ন ইস্যুতে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক বসবে। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যে আয়োজিত এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। গতকাল রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সময়ের বিবেচনায় অধিবেশনটি সংক্ষিপ্ত হলেও সংবিধান সংশোধন, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে উত্তপ্ত আলোচনা হতে পারে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানের বিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। মূলত এই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতেই চতুর্থ অধিবেশন বসছে।

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের মূল কার্যক্রম শুরু হবে। তবে প্রয়োজনে স্পিকার অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে অংশ নেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, চতুর্থ অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই অধিবেশনের জন্য ইতোমধ্যে তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। এছাড়া আরও দুই-একটি বিল উত্থাপিত হতে পারে।

জানুয়ারি মাসে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের কার্যদিবস সীমিত রাখা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী, ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে ছয়টি সরকারি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি বিল পাসের সম্ভাবনাও রয়েছে। এসব বিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা তিনটি অধ্যাদেশ অন্তর্ভুক্ত থাকতে পারে। অধ্যাদেশগুলো নির্ধারিত প্রক্রিয়ায় সংসদে বিল হিসেবে পাস করে আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। পাশাপাশি রাষ্ট্রপতির জারি করা তিনটি অধ্যাদেশ প্রথম বৈঠকে সংসদে উপস্থাপন করা হবে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এদিকে এবারের অধিবেশনকে কেন্দ্র করে সংসদে বিপুলসংখ্যক প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা হয়েছে।

এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে। এসব প্রশ্ন ও নোটিশের মাধ্যমে বিভিন্ন জাতীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংসদে আলোচনায় আসতে পারে।

Related Posts

বাংলাদেশ

‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’: হাসপাতালে বাবার আকুতি

November 9, 2026
এনসিপি

সাবেক এমপিকন্যা না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে

November 9, 2026
বাংলাদেশ

বিএনপির র‍্যালি ঘিরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, আতঙ্কে দোকানপাট বন্ধ

November 9, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026

ঋণের মহাসাগরে বাংলাদেশ, বাড়ছে সুদ ও আসল পরিশোধের চাপ

November 9, 2026

‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’: হাসপাতালে বাবার আকুতি

November 9, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version