জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তি।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক শওকত আলী এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। এ কারণে মহানগর আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়।
পরবর্তী সময়ে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে।
