Monday, November 9, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’: হাসপাতালে বাবার আকুতি

November 9, 2026
A A
‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’: হাসপাতালে বাবার আকুতি

‘আমার ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। লাইফ সাপোর্টে আছে। শুধু হার্টবিটটা চলছে। চিকিৎসকেরা কোনো আশার কথা বলতে পারছেন না। আজ সকালে ছেলেটাকে দেখেছি। বুকটা কেঁপে উঠেছে ভাই। এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, তাহলে আমি কী নিয়ে বাঁচব?’

কথাগুলো বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন মোহাম্মদ কবির। তাঁর ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ একই তিন রোগে আক্রান্ত হয়ে মাত্র দুই দিন আগে মারা গেছে তাঁর বড় ছেলে ১০ বছর বয়সী নূর মোহাম্মদ আরাফাত। শুক্রবার সন্ধ্যায় ছেলেকে দাফন করে এসেছেন তিনি। এখন ছোট সন্তানকে হারানোর আশঙ্কায় দিশেহারা এই বাবা।

রোববার বেলা ১১টার দিকে হাসপাতালেই কথা হয় মোহাম্মদ কবিরের সঙ্গে। কয়েক দিন ধরে দুই সন্তানের চিকিৎসার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন তিনি। নির্ঘুম রাত, বড় ছেলেকে হারানোর শোক এবং ছোট ছেলের জীবন নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কথা বলার সময় বারবার থেমে যাচ্ছিল তাঁর কণ্ঠ। কখনো শব্দ জড়িয়ে যাচ্ছিল, আবার কখনো দীর্ঘক্ষণ নীরব থাকছিলেন।

কোনোমতে নিজেকে সামলে কবির জানান, গত শনিবার সকালে ছোট ছেলে আবু বক্করকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার সকালে চিকিৎসকেরা তাঁকে ছেলেকে দেখার সুযোগ দেন। সন্তানের শারীরিক অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

কবিরের আকুতি, ‘আমার ছোট ছেলেটার জন্য সবাই দোয়া করেন ভাই। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আমার বুকের ধনটা এখন চুপ হয়ে গেছে।’

হাসপাতালে কবিরের সঙ্গে রয়েছেন তাঁর মা। স্ত্রী আমেনা বেগম বাড়িতে আছেন। বড় ছেলের মৃত্যুর পর থেকে তিনিও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কবির বলেন, ‘হাসপাতালে আমি আর আমার মা আছি। স্ত্রী বাসায়। ওর শরীরের অবস্থাও ভালো না।’

এক সন্তানকে হারানোর শোক, অন্য সন্তানের জীবন নিয়ে উৎকণ্ঠা—এর পাশাপাশি চিকিৎসার ব্যয় মেটানোর কঠিন চাপও সামলাতে হচ্ছে তাঁকে। কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। মাসে তাঁর আয় প্রায় ২০ হাজার টাকা। চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার এক নম্বর সড়কে একটি ভাড়া বাসায় থাকেন পরিবার নিয়ে। বাসাভাড়া ছয় হাজার টাকা। বাকি অর্থ দিয়েই চলত চার সদস্যের সংসার।

ইতিমধ্যে দুই সন্তানের চিকিৎসায় আড়াই লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। নিজের জমানো অর্থ, সহকর্মীদের সহযোগিতা এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে চিকিৎসার খরচ চালিয়েছেন তিনি। এত চেষ্টা করেও বড় ছেলেকে বাঁচাতে পারেননি। এখন ছোট ছেলের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন কবির।

আরাফাত এখন শুধুই স্মৃতি

কবিরের বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়াশোনায়ও ভালো ছিল সে। দুই সন্তান আরাফাত ও আবু বক্করকে ঘিরেই ছিল কবির ও তাঁর স্ত্রী আমেনা বেগমের সব স্বপ্ন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে তাঁদের সাজানো সংসারে নেমে এসেছে গভীর শোক।

কবির জানান, ১৫ থেকে ২০ দিন আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর নেওয়া হয় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে। অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ইম্পেরিয়াল হাসপাতালে কয়েক দিন চিকিৎসা চললেও আরাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং শ্বাসকষ্ট বাড়তে থাকে। চিকিৎসার বিপুল ব্যয় বহন করতে না পেরে শেষ পর্যন্ত ছেলেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে আসেন কবির। সেখানেও তাকে আইসিইউতে ভর্তি করা হয়। বাবার ভাষ্য অনুযায়ী, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দিয়েছিল।

আরওপড়ুন

সাবেক এমপিকন্যা না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে

সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত হয়ে উঠতে পারে বিভিন্ন ইস্যুতে

গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল আরাফাত। আইসিইউর বিছানায় শুয়ে বাবাকে জানিয়েছিল, সে ভালো আছে। তবে নিয়ম অনুযায়ী বেশিক্ষণ ছেলের কাছে থাকার অনুমতি পাননি কবির। তাই বেশি সময় কথা বলার সুযোগও হয়নি। সেটিই যে সন্তানের সঙ্গে তাঁর শেষ কথোপকথন হবে, তা তখন বুঝতে পারেননি তিনি।

পরদিন শুক্রবার সকালে আরাফাতের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকেরা কবিরকে দ্রুত হাসপাতালে আসতে বলেন। কিন্তু শেষ পর্যন্ত আর সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। সেদিন সন্ধ্যায় নগরের মোমেনবাগ এলাকার কবরস্থানে ছেলেকে দাফন করেন তিনি।

বড় ছেলের স্মৃতিচারণা করতে গিয়ে আবারও কান্নায় ভেঙে পড়েন কবির। সন্তানদের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত এবং ছোট্ট ভাড়া বাসায় চারজনের সংসারের কথা মনে করে কাঁদতে থাকেন তিনি।

কবির বলেন, ‘কাজ শেষে ঘরে ফিরলে দুই সন্তান আমার বুকে এসে পড়ত। কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল। বড় ছেলের মৃত্যুতে সব শেষ হয়ে গেল। আমার ছোট ঘরের প্রতিটি কোনায় দুই সন্তানের স্মৃতি। আমি সেই ঘরে ফিরব কী করে, থাকব কী করে।’

কবিরের স্ত্রী আমেনা বেগমের বয়স ২৯ বছর। তিনি গৃহিণী। বড় ছেলের মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তিনি। পরে তাঁকে বাসায় পাঠানো হয়। কবির জানান, সন্তানের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন আমেনা। বারবার বড় ছেলেকে খুঁজছেন, কখনো সংজ্ঞা হারাচ্ছেন। পানি ছাড়া মুখে অন্য কিছুই তুলতে পারছেন না।

একদিকে বাড়িতে বড় ছেলের স্মৃতি আঁকড়ে ধরে কাঁদছেন মা, অন্যদিকে হাসপাতালে ছোট ছেলের সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় দিন গুনছেন বাবা। এক সন্তানকে হারিয়ে অন্য সন্তানকেও হারানোর আশঙ্কায় এখন দিশেহারা এই পরিবার।

সব প্রতিকূলতার মধ্যেও কবিরের শেষ ভরসা সৃষ্টিকর্তা। তাঁর কণ্ঠে এখন একটাই আকুতি—‘আমার ছেলেটার জন্য সবাই দোয়া চাই।’

Related Posts

সাবেক এমপিকন্যা না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে
এনসিপি

সাবেক এমপিকন্যা না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে

November 9, 2026
সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত হয়ে উঠতে পারে বিভিন্ন ইস্যুতে
বাংলাদেশ

সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত হয়ে উঠতে পারে বিভিন্ন ইস্যুতে

November 9, 2026
বিএনপির র‍্যালি ঘিরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, আতঙ্কে দোকানপাট বন্ধ
বাংলাদেশ

বিএনপির র‍্যালি ঘিরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, আতঙ্কে দোকানপাট বন্ধ

November 9, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026
ঋণের মহাসাগরে বাংলাদেশ, বাড়ছে সুদ ও আসল পরিশোধের চাপ

ঋণের মহাসাগরে বাংলাদেশ, বাড়ছে সুদ ও আসল পরিশোধের চাপ

November 9, 2026
‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’: হাসপাতালে বাবার আকুতি

‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’: হাসপাতালে বাবার আকুতি

November 9, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০