Thursday, November 12, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ঢাকায় নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ : ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

November 12, 2026
A A
ঢাকায় নতুন আতঙ্ক ককটেল বিস্ফোরণ : ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা

রাজধানী ঢাকায় নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে ককটেল বিস্ফোরণ। সন্ধ্যা নামার পর নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এসব ঘটনায় হতাহতের পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতিও হচ্ছে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতাদের অর্থায়ন ও নির্দেশনায় পরিকল্পিতভাবে এসব নাশকতা চালানো হচ্ছে। ককটেল তৈরি ও বিস্ফোরণের কাজে ঢাকার বাইরে থেকে প্রশিক্ষিত ক্যাডার ভাড়া করে আনার তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে এ ধরনের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৭৫ জনকে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে আরও অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, প্রকৃত নাশকতাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। কাউকে নির্বিচারে গ্রেপ্তার করা যাবে না। এ নির্দেশনা সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে।

আরওপড়ুন

অনুমোদন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫

পুলিশ ও এসআরবি সূত্র জানায়, রাজধানীতে ককটেল ও পেট্রোল বোমাসহ গ্রেপ্তার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ঢাকার বাইরে থেকে অর্থের বিনিময়ে আনা হয়েছিল। তারা হাতবোমা তৈরি ও নিক্ষেপে অভিজ্ঞ। বিভিন্ন কৌশলে সীমান্তের ওপার থেকে গানপাউডারসহ বিস্ফোরক তৈরির উপকরণ সংগ্রহ করে গোপন আস্তানায় বোমা তৈরি করে তারা।

নাশকতাকারীরা সাধারণত হেলমেট পরে নম্বরপ্লেটবিহীন অথবা ভুয়া নম্বরপ্লেটযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে। ককটেল নিক্ষেপের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। বেশিরভাগ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও তাদের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৯ নভেম্বর রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও প্রায় এক কেজি গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করে এসআরবি। শ্যামলী রিং রোড এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মাহবুব হোসেন ও রাশেদ কবিরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশের দাবি, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতা চালানোর উদ্দেশ্যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিস্ফোরক সংগ্রহ করে ঢাকায় নিয়ে এসেছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতা তাদের অর্থায়ন করতেন। পাশাপাশি ককটেল তৈরি ও নিক্ষেপের জন্য আরও কয়েকজনকে ভাড়া করার তথ্যও পাওয়া গেছে।

এর পরদিন, ১০ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ককটেলসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা অর্থের বিনিময়ে ককটেল নিক্ষেপের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবুল সরদার নামে ছাত্রলীগের একজন কর্মী রয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, দেড় হাজার টাকার বিনিময়ে ককটেল নিক্ষেপ করেছিলেন। খিলগাঁওয়ের সজীব নামে ছাত্রলীগের এক নেতা তাকে ককটেল ও টাকা সরবরাহ করেন। ককটেল বিস্ফোরণের ভিডিও ধারণের জন্য আরেক ব্যক্তিকে এক হাজার টাকা দিয়ে নিয়োগ করা হয়েছিল। পরে সেই ভিডিও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দলের নেতাদের কাছে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, দেশে ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগপন্থি কিছু ব্যবসায়ীর অর্থায়নে ককটেল বিস্ফোরণ ও নাশকতার গোপন নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতার সরাসরি নির্দেশনা ও আর্থিক সহযোগিতায় এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তাদের তদন্তে উঠে এসেছে।

নাশকতার নির্দেশনা আদান-প্রদানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে মোবাইল ব্যাংকিং ও হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে। অর্থের উৎস, সংশ্লিষ্ট ব্যাংক হিসাব এবং হুন্ডির মাধ্যমে লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ বলে ওই কর্মকর্তা জানান।

গোয়েন্দা অনুসন্ধানে আরও জানা গেছে, নাশকতাকারীরা এনক্রিপ্টেড ও নিরাপদ যোগাযোগ অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে। এসব মাধ্যমে হামলার স্থান ও সময় নির্ধারণ করা হয়। গোয়েন্দা সংস্থার সাইবার উইংয়ের বিশেষ প্রযুক্তির সহায়তায় গোপন গ্রুপগুলোর অনেক সদস্যের ভার্চুয়াল পরিচয় শনাক্ত করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে তাদের আদান-প্রদান করা বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তাও। কেউ কেউ বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করে যোগাযোগ করছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের প্রশিক্ষিত ক্যাডারদের নিয়ে একাধিক গোপন ‘গেরিলা সেল’ বা টাস্কফোর্স গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে এসব দলের সদস্যরা শ্রমিক, হকার কিংবা সাধারণ পথচারীর ছদ্মবেশে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।

প্রতিবেদন অনুযায়ী, দুই থেকে তিনজনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা আকস্মিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটায় কিংবা যানবাহনে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসব কর্মকাণ্ডে নম্বরপ্লেটবিহীন ও ভুয়া নম্বরপ্লেটযুক্ত মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে।

৭৭ মামলায় গ্রেপ্তার ১৭৫, বেশি মামলা মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে

ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীতে বিস্ফোরকদ্রব্য আইনে ৭৭টি মামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আটটি করে মামলা হয়েছে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায়। শাহবাগ থানায় ছয়টি এবং হাতিরঝিল, পল্লবী, বাড্ডা ও পল্টন থানায় চারটি করে মামলা হয়েছে।

এ ছাড়া রমনা মডেল ও শেরেবাংলা নগর থানায় তিনটি করে মামলা হয়েছে। কদমতলী, খিলগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, দক্ষিণখান, নিউমার্কেট, বাড্ডা, ভাটারা, মতিঝিল, মিরপুর মডেল ও রামপুরাসহ কয়েকটি থানায় দুটি করে মামলা হয়েছে। ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে।

গ্রেপ্তারের পরিসংখ্যানে বনানী থানা শীর্ষে রয়েছে। সেখানে তিনটি মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধানমন্ডিতে একটি মামলায় ২০ জন এবং পল্লবীতে চারটি মামলায় ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। মোহাম্মদপুরে আটটি মামলায় ১১ জন এবং ওয়ারী ও কদমতলী এলাকায় ১০ জন করে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া কাফরুল ও তেজগাঁও থানায় নয়জন করে, বাড্ডা ও ভাটারা থানায় আটজন করে এবং ক্যান্টনমেন্ট থানায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, নভেম্বরের প্রথম সাত দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় ১৮টি মামলা হয়েছে। এর মধ্যে বিস্ফোরণের ঘটনায় ১৫টি এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এসব ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৮টি অবিস্ফোরিত ককটেল।

ডিএমপির এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের তিন স্তরে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। বর্তমানে মাঠপর্যায়ে প্রথম স্তরের দল সক্রিয় রয়েছে। ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় স্তরের দল মাঠে নামার পরিকল্পনা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এই দলটি সাম্প্রতিক সময়ের তুলনায় আরও বড় ধরনের নাশকতার চেষ্টা করতে পারে। সবশেষে মাঠে নামানো হতে পারে ‘মাস্টার টিম’। এর সঙ্গে দেশি-বিদেশি কয়েকটি ভয়ংকর চক্রের সম্পৃক্ততার আশঙ্কা করছে পুলিশ।

বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি

ককটেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। ছিনতাই, চুরি ও ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

অর্থদাতা ও বোমা তৈরির কারিগরদের শনাক্তের দাবি পুলিশের

ডিএমপির উপকমিশনার আকতার হোসেন দৈনিক আমার দেশকে বলেন, বোমা নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। ককটেল বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় মামলা করা হচ্ছে। এসব মামলার তদন্তে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে।

তিনি জানান, ইতোমধ্যে বোমা তৈরির কারিগর, গানপাউডারসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম সরবরাহকারী এবং নাশকতায় অর্থায়নকারী চক্রকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে পুলিশি কার্যক্রম ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Related Posts

অনুমোদন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা

November 12, 2026
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫
বাংলাদেশ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫

November 12, 2026
মিরপুরের গডফাদার পাপেল ও স্বেচ্ছাসেবক লীগ নেতার গোপন বৈঠক ফাঁস করলেন এমপি আরমান!
আওয়ামী লীগ

মিরপুরের গডফাদার পাপেল ও স্বেচ্ছাসেবক লীগ নেতার গোপন বৈঠক ফাঁস করলেন এমপি আরমান!

November 12, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এনসিপি নেতার কোচিং সেন্টার থেকে পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে আধা কোটি টাকার লেনদেন

এনসিপি নেতার কোচিং সেন্টার থেকে পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে আধা কোটি টাকার লেনদেন

November 12, 2026
অনুমোদন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা

অনুমোদন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা

November 12, 2026
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫

November 12, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০