Thursday, November 12, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

মিরপুরের গডফাদার পাপেল ও স্বেচ্ছাসেবক লীগ নেতার গোপন বৈঠক ফাঁস করলেন এমপি আরমান!

November 12, 2026
A A
মিরপুরের গডফাদার পাপেল ও স্বেচ্ছাসেবক লীগ নেতার গোপন বৈঠক ফাঁস করলেন এমপি আরমান!

রাজধানীর মিরপুর ও দারুস সালাম এলাকার চিহ্নিত আওয়ামী গডফাদারদের সাথে বর্তমান সরকারি দলের আশ্রয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোপন বৈঠক এবং অর্থের লেনদেনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন ঢাকা-১৪ আসনের জামায়াত এমপি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি এই গোপন আঁতাত ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার আরমান সেগুনবাগিচার একটি কক্ষে পাশাপাশি বসে থাকা দুই ব্যক্তির ছবি তুলে ধরে তাদেরকে ‘দুই গডফাদার’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ছবিতে থাকা একজন হলেন বর্তমান সরকারি দলের ছত্রছায়ায় থাকা মিরপুরের গডফাদার ‘পাপেল’ এবং পাশে পাঞ্জাবি পরা ব্যক্তিটি হলেন দারুস সালাম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইসলাম।

গণমাধ্যমে প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনের সূত্র ধরে আওয়ামী লীগ নেতা ইসলামের অপরাধমূলক সাম্রাজ্যের ফিরিস্তি তুলে ধরেন ঢাকা-১৪ আসনের এই এমপি। তিনি উল্লেখ করেন, ২০১১ সালে তৎকালীন আওয়ামী এমপি আসলামুল হকের হাত ধরে দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হন ইসলাম। টানা ৯ বছর আহ্বায়ক থেকে এলাকায় একক আধিপত্য কায়েমের পর সভাপতির পদ বাগিয়ে নেন তিনি। তার সরাসরি ছত্রছায়ায় ‘পেট্রোল সোহেল’ বাহিনী লালকুঠিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, অস্ত্রের মহড়া ও সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এমনকি ২০২৩ সালেই সংবাদমাধ্যমে ইসলামকে এই সন্ত্রাসী বাহিনীর ‘গডফাদার’ আখ্যা দেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দিয়ে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম লিখেছেন, ফ্যাসিবাদের আমলে যে লোকের দাপটে দারুস সালামের ব্যবসায়ী, বাড়িওয়ালা ও ফুটপাতের দোকানদার পর্যন্ত আতঙ্কে দিন কাটিয়েছে, আজ তার সাথেই বৈঠক করছেন সরকারি দলের আশ্রয়ে থাকা মিরপুরের গডফাদার। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের সন্ত্রাসের দায় বিরোধী দলের ঘাড়ে চাপানোর ইঙ্গিত দিচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আঙুল তোলার আগে নিজের ঘরের দিকে তাকানো উচিত। সরকারি দলের আশ্রয়েই সন্ত্রাসীরা মিরপুরে জায়গা পেয়েছে এবং তারাই এখন টাকার বিনিময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে গোপন যোগসাজশ করছে। অথচ দোষ চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর—যাকে তিনি ‘রাজনীতি নয়, বরং মুনাফেকি’ হিসেবে আখ্যায়িত করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি না করার হুঁশিয়ারি দিয়ে বিএনপির প্রতি স্পষ্ট বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি উল্লেখ করেন, যে আওয়ামী লীগের হাতে এ দেশের মানুষ গুম-খুন হয়েছে এবং বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে পচেছে, তাদের দোসরদের সাথে গোপন বৈঠক ও লেনদেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই স্বেচ্ছাচারিতা ও দ্বিচারিতা এখনই না শোধরালে বিএনপিকে এর চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।

পোস্টের শেষাংশে ব্যারিস্টার আরমান অবিলম্বে গডফাদার পাপেল, আওয়ামী দোসর ইসলাম এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। যেকোনো মূল্যে মিরপুরকে সন্ত্রাসী ও গডফাদারদের হাতে জিম্মি হতে দেবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা-১৪ আসনের এই জনপ্রতিনিধি।

Related Posts

বাংলাদেশ

অনুমোদন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা

November 12, 2026
বাংলাদেশ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫

November 12, 2026
জামায়াত

ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

November 12, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এনসিপি নেতার কোচিং সেন্টার থেকে পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে আধা কোটি টাকার লেনদেন

November 12, 2026

অনুমোদন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা

November 12, 2026

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫

November 12, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version