Monday, November 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

‘শিক্ষা সফরের জন্য’ রিসোর্ট ভাড়া করে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সমাবেশ

November 14, 2026
A A
‘শিক্ষা সফরের জন্য’ রিসোর্ট ভাড়া করে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সমাবেশ

‘শিক্ষা সফরের জন্য’ রিসোর্ট ভাড়া করে গোপনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক সমাবেশ করার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নিয়ে পলাতক সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের উপস্থিতিতে এই গোপন বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রনজিত সরকার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাঁকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে বেরিয়ে আসে, অত্যন্ত কৌশলে শিক্ষা সফরের ছদ্মাবরণে এই রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হয়েছিল। সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রোকন মিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া করেছিলেন। এ জন্য তিনি বিকাশের মাধ্যমে রিসোর্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অগ্রিমও পাঠান।

রিসোর্টটির ম্যানেজার পারভেজ মোশাররফ জানান, গত ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে দুটি বাসে করে প্রায় ১৭৫ জন লোক সাদাপাথর পর্যটন এলাকা ঘুরে রিসোর্টে পৌঁছান। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার লাগানো হয় এবং খেলাধুলা ও আনন্দ-ফুর্তি চলতে থাকে।

ম্যানেজারের ভাষ্যমতে, রাত সাড়ে ৭টা থেকে ৮টার দিকে অ্যাডভোকেট রোকন রিসোর্টের সব স্টাফকে খাবার টেবিলে বিরিয়ানি পরিবেশনের কাজে ব্যস্ত করে রাখেন। ঠিক সেই সুযোগেই রিসোর্টের পেছনের অংশে থাকা প্যান্ডেলে গোপনে এই রাজনৈতিক সমাবেশটি সম্পন্ন করা হয়।

ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, একাধিক মামলার পলাতক আসামি রনজিত সরকার মুখে মাস্ক পরে সভাস্থলে প্রবেশ করেন। তাঁর আগমনের সময় মঞ্চের পেছনে কোনো রাজনৈতিক ব্যানার ছিল না। তবে তিনি বক্তব্য শুরু করার পরপরই কয়েকজন ব্যক্তি ‘দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’ লেখা একটি ব্যানার হাতে মঞ্চের পেছনে দাঁড়িয়ে যান। ব্যানারে আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম উল্লেখ ছিল।

রিসোর্টটির স্বত্বাধিকারী শাহ্ আলম সোহেল দাবি করেছেন, শিক্ষা সফরের আড়ালে সেখানে যে পলাতক আওয়ামী লীগ নেতা রনজিত সরকার বক্তব্য দেবেন, তা তাঁদের জানা ছিল না। জানলে কোনোভাবেই এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হতো না।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওর সূত্র ধরে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, আটক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতেই রাতারগুলের ওই রিসোর্টে শিক্ষা সফরের নামে গোপন রাজনৈতিক সমাবেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Related Posts

আওয়ামী লীগ

এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট

November 16, 2026
আওয়ামী লীগ

গোপালগঞ্জে বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আ. লীগের

November 16, 2026
আওয়ামী লীগ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে নিষিদ্ধ আ. লীগের লুটপাট-ভাঙচুর-অগ্নিসংযোগ, পুড়ল নথিপত্র

November 16, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট

November 16, 2026

গোপালগঞ্জে বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আ. লীগের

November 16, 2026

ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

November 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version