Sunday, November 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট

November 14, 2026
A A
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট

নগ্ন ছবির ফাঁদে পা দিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে ভারতের অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় সামরিক তথ্য পাচারের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দিল্লি পুলিশের একটি চার্জশিটে। ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একজন জ্যেষ্ঠ উইং কমান্ডারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গত ৫ মাস ধরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা আইনে দায়ের করা মামলায় ওই কর্মকর্তা পুলিশি হেফাজতে রয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটে বলে তদন্তে জানিয়েছে দিল্লি পুলিশ।

তদন্তে জানা যায়, হোয়াটসঅ্যাপে ভুল করে আসা একটি বার্তার মাধ্যমে পাকিস্তানি এক এজেন্টের সঙ্গে ওই উইং কমান্ডারের পরিচয় হয়। এরপর শুরু হয় অদ্ভুত ও বিপজ্জনক এক লেনদেন। প্রতিটি ব্যক্তিগত বা নগ্ন ছবির বিনিময়ে বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি করে পাতা ছবি তুলে পাঠাতেন ওই কর্মকর্তা।

মাত্র তিন মাসের এই যোগাযোগের সময়ে তাঁদের মধ্যে ৩ হাজারেরও বেশি বার্তা আদান-প্রদান হয়। ফলে দেশের সার্বভৌমত্ব ও সামরিক ব্লু-প্রিন্ট শত্রুপক্ষের হাতে চলে যায় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

আরওপড়ুন

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

পাচার হওয়া তথ্যের মধ্যে রয়েছে বিমানবাহিনীর গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও অপারেশনাল প্রসিডিউর। পাশাপাশি ড্রোনগুলোর পরীক্ষামূলক উড্ডয়ন, কার্যক্ষমতা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তিগত বিবরণও ফাঁস করা হয়েছে।

শুধু ড্রোন নয়, লাদাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লেহ অঞ্চলে যুদ্ধবিমান মোতায়েনের বিস্তারিত তথ্য এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জের সামরিক মহড়ার তথ্যও পাচার করা হয়েছে। এমনকি দেশের অন্যান্য স্পর্শকাতর সামরিক স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান ও যুদ্ধকালীন সেনা মোতায়েনের ছকও চলে যায় পাকিস্তানি এজেন্টের হাতে।

তদন্তের সবচেয়ে ভীতিকর দিকটি হলো সাইবার গুপ্তবৃত্তি। অভিযুক্ত উইং কমান্ডার শুধু নিজে তথ্য পাচারই করেননি, বরং নিজের অধীনে কর্মরত পাঁচজন সামরিক কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে সুকৌশলে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করে পুরো ইউনিটকেই নজরদারিতে ফেলেছিলেন।

গত ১ এপ্রিল কর্মক্ষেত্রের ভেতর নিষিদ্ধ এলাকায় স্মার্টফোন বহন করার সময় সন্দেহভাজন হিসেবে ধরা পড়ার পরই এই চাঞ্চল্যকর অপরাধের জাল উন্মোচিত হয়। আধুনিক সমরাস্ত্র ও রাডার থাকার পরেও কেবল ন্যূনতম আত্মনিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের অভাবে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে হুমকির মুখে পড়তে পারে, এই ঘটনা তারই এক জলজ্যান্ত উদাহরণ।

Related Posts

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের
আওয়ামী লীগ

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

November 15, 2026
‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত
আন্তর্জাতিক

‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

November 14, 2026
পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন শেখ হাসিনা: জামায়াত আমির
জামায়াত

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন শেখ হাসিনা: জামায়াত আমির

November 14, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026
ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

November 15, 2026
‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

November 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০