Sunday, November 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

November 14, 2026
A A
পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাবেক স্ত্রীর ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০২)-এর একটি দল গত শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম খালিদ পারভেজ (২৭)। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং কলেজটির ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকায়।

এসআরবি সূত্র জানিয়েছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় খালিদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট থানা থেকে পাঠানো রিকুইজিশন বা আইনি কাগজপত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয় এবং পরবর্তীতে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশেমতে গত ৯ জুলাই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়। ঠাকুরগাঁও আমলি আদালতে সি.আর. ৬৭৪/২০২৬ নম্বরে মামলাটি রেকর্ডভুক্ত রয়েছে, যেখানে খালিদ পারভেজ ছাড়াও রবিউল ইসলাম নামের আরেকজনকে অভিযুক্ত করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় এই অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়েছিল। বিয়ের পর তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে সময় কাটিয়েছেন। তবে গত ১৬ জুন স্ত্রীকে কোনো ধরনের আলোচনা বা নোটিশ ছাড়াই তালাক দেন খালিদ।

বিচ্ছেদের পরেও অভিযুক্ত খালিদ ওই নারীর কাছে কুপ্রস্তাব ও শারীরিক সম্পর্কের দাবি জানান বলে মামলায় অভিযোগ করা হয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁদের দাম্পত্য জীবনের বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে গত ১৯ জুন সকালে খালিদ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে ওই নারীর গোপনীয় ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

আরওপড়ুন

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

এই ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা তাঁকে গ্রেফতারে তৎপরতা চালিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় এসআরবি-১৩ (রংপুর) এবং এসআরবি-৩ (মগবাজার)-এর যৌথ দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পরিচালনা করে। অভিযানে খালিদ পারভেজকে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি।

Related Posts

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
বাংলাদেশ

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক
বাংলাদেশ

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

November 14, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ- কার্যালয় ভাঙচুর, আহত ১০
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ- কার্যালয় ভাঙচুর, আহত ১০

November 14, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026
ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

November 15, 2026
‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

November 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০