Sunday, November 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

November 14, 2026
A A
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে না পেরে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে) ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।

​ব্রিফিংয়ে মাহমুদ হাসান বলেন, কারখানার ভেতরে কিছু বিপদগামী শ্রমিক বাইরের অপশক্তির উসকানি ও পরিচালনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নিজেরা কাজ না করে অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ তৈরি করছে। এমনকি কারখানা থেকে বের হয়ে দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে সেখানকার শ্রমিকদেরও বাইরে বের করে আনছে। এর ফলে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন চালাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে এবং বাকি ৯২টি কারখানা চালুর চেষ্টা করেও উৎপাদন পরিচালনা করা সম্ভব হয়নি। এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।

​তিনি আরও জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে মালিকপক্ষ গত ১২ থেকে ১৪ দিন সর্বোচ্চ চেষ্টা করেও কারখানা সচল রাখতে পারেনি। শ্রম আইন অনুযায়ী কোনো বাণিজ্য সংগঠন এককভাবে কারখানা বন্ধ করতে পারে না; বরং নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট কারখানাগুলো আগামী ১৫ নভেম্বর থেকে আইনগত অধিকার প্রয়োগ করে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বলে মালিকরা জানিয়েছেন।

আরওপড়ুন

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

ট্রাইব্যুনালে ‘খুনি জিয়া’র দাম্ভিকতা ও সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ ছাত্রশিবির নেতার

​মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠিত হওয়ার পরও এমন অরাজক পরিস্থিতি তৈরি করে মালিকপক্ষকে চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে অথবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে। কারখানার সার্বিক সুরক্ষা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ বলে সভায় অংশগ্রহণকারী প্রায় দেড় হাজার সদস্য মত দিয়েছেন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ অংশ নেবে এবং তাদের প্রস্তাব জমা দেবে বলে তিনি নিশ্চিত করেন।

​সংকট উত্তরণে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর ছিল না উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এ সময় তিনি আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এবং শিল্প রক্ষায় মালিক, শ্রমিক, সরকার ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Related Posts

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
বাংলাদেশ

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026
ট্রাইব্যুনালে ‘খুনি জিয়া’র দাম্ভিকতা ও সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ ছাত্রশিবির নেতার
অন্যান্য

ট্রাইব্যুনালে ‘খুনি জিয়া’র দাম্ভিকতা ও সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ ছাত্রশিবির নেতার

November 14, 2026
নারীর সাথে ভিডিও ভাইরাল প্রতিমন্ত্রী ফরহাদের ভাই ও ভাগনের স্ত্রী পেলেন সারের ডিলারশিপ
বাংলাদেশ

নারীর সাথে ভিডিও ভাইরাল প্রতিমন্ত্রী ফরহাদের ভাই ও ভাগনের স্ত্রী পেলেন সারের ডিলারশিপ

November 14, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

গভীর রাতে নেত্রীর বাসায় কফি খেতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

November 15, 2026
ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

November 15, 2026
‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

November 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০