Tuesday, November 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

November 15, 2026
A A
সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য তাদের চলমান আন্দোলন কর্মসূচি নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। জোটের শীর্ষ নেতাদের আসন্ন বৈঠকে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের কৌশল চূড়ান্ত করা হবে। তবে পূর্বঘোষিত ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ আনুষ্ঠানিকভাবে স্থগিত বা বাতিল করা হয়নি। আপাতত এ কর্মসূচি বাস্তবায়নে কোনো প্রস্তুতিও নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জোটটি।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এদিকে রোববার (১৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ভিডিও বার্তায় হামিদুর রহমান আযাদ বলেন, সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত হয়েছে কি না কিংবা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গত ৬ আগস্ট আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণার সময় চারটি বিভাগীয় শহর অভিমুখে লংমার্চের পরিকল্পনা জানানো হয়েছিল। সেগুলো হলো ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা-কুষ্টিয়া এবং সিলেট।

তিনি জানান, সিলেটের সড়কপথের অবস্থা ভালো না হওয়ায় সেখানে লংমার্চ আয়োজনের জন্য উপযুক্ত পরিবহনের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। এ কারণে ঢাকা থেকে সিলেট পর্যন্ত লংমার্চ ট্রেনে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে অনুযায়ী কর্মসূচির তারিখও ঘোষণা করা হয়।

তবে পরবর্তী সময়ে প্রস্তুতি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় কর্মসূচিগুলো সংশোধন করা হয় এবং তারিখ পুনর্নির্ধারণ করা হয়। সর্বশেষ গত ৩১ অক্টোবর খুলনা অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চের পর জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে এ পর্যন্ত বাস্তবায়িত কর্মসূচিগুলোর মূল্যায়ন করা হবে। পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আন্দোলন কর্মসূচি ও কর্মকৌশল নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, শীর্ষ নেতাদের সেই বৈঠক এখনো অনুষ্ঠিত হয়নি। তবে খুব শিগগিরই নেতারা বৈঠকে বসবেন। এর মধ্যে আগের ঘোষিত কর্মসূচিগুলো বহাল থাকবে। পরবর্তী সময়ে আন্দোলনের কর্মসূচি নতুনভাবে সাজানো হবে এবং কৌশলগত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতি নিচ্ছি না—এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে হবে।’

অর্থাৎ, ২১ নভেম্বরের লংমার্চ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ১১ দলীয় ঐক্য। শীর্ষ নেতাদের বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হতে পারে।

Related Posts

আওয়ামী লীগ

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

November 17, 2026
বাংলাদেশ

ফেনীর দুই কারাগারের পরিদর্শক হলেন মন্ত্রী-এমপিসহ বিএনপির ১৪ জন

November 17, 2026
বাংলাদেশ

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্ষোভে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

November 17, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

November 17, 2026

রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক আওয়ামী মেয়র সাঈদ খোকন

November 17, 2026

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ভাবছে ইরান

November 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version