স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এই চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়।
এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার দুটি ব্লকে রিং পরানো হয় এবং অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একদল চিকিৎসকের তত্ত্বাবধানে এই চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।
