Tuesday, November 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ফিলিস্তিনের পক্ষ নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন জো বাইডেন

November 16, 2026
A A
ফিলিস্তিনের পক্ষ নিয়ে আত্মজীবনীতে যা লিখলেন জো বাইডেন

গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সদ্য প্রকাশিত নিজের আত্মজীবনী ‘প্রমিজ মি, আমেরিকা’তে এ বিষয়ে ব্যক্তিগত অনুভূতি তুলে ধরেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আত্মজীবনীতে নিজের প্রেসিডেন্ট মেয়াদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন বাইডেন। পাশাপাশি ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

বাইডেনের ভাষ্য, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল। একই পরিস্থিতিতে আবার প্রেসিডেন্টের দায়িত্বে থাকলেও তিনি একই সিদ্ধান্ত নিতেন।

তবে আত্মজীবনীতে তিনি স্বীকার করেছেন, সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে সে সময় উদ্বেগ জানিয়েছিলেন তার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

বাইডেন জানান, মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর দেশটির সরকার অন্তত ছয় মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে মার্কিন বাহিনী প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

আত্মজীবনীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়েও অভিজ্ঞতা বর্ণনা করেছেন বাইডেন। পুতিনকে ‘বদমেজাজি’ উল্লেখ করে তিনি দাবি করেন, বিভিন্ন বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে অথবা গুটিয়ে বসতেন। তার মতে, এ ধরনের আচরণের মাধ্যমে পুতিন একজন অনাগ্রহী কিশোরের মতো মনোভাব প্রকাশ করতেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন বাইডেন। তার মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির পূর্ব অভিজ্ঞতা যুদ্ধের কঠিন সময়ে দেশ পরিচালনায় সহায়ক হয়েছে।

নিজের প্রেসিডেন্ট মেয়াদের নানা অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে লেখা বইটি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রকাশিত হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি

Related Posts

আন্তর্জাতিক

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ভাবছে ইরান

November 17, 2026
আন্তর্জাতিক

কোরআনে হাত রেখে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ

November 16, 2026
আন্তর্জাতিক

গুলি না ছুড়েই মার্কিন ড্রোন ছিনতাই করছে ইরান

November 15, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ভাবছে ইরান

November 17, 2026

ফেনীর দুই কারাগারের পরিদর্শক হলেন মন্ত্রী-এমপিসহ বিএনপির ১৪ জন

November 17, 2026

নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক্ষোভে বিএনপির ৩১ নেতার পদত্যাগ

November 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version