Thursday, November 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইসরাইলের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দিতেন নেতানিয়াহু: বাইডেন

November 17, 2026
A A
ইসরাইলের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দিতেন নেতানিয়াহু: বাইডেন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতা টিকিয়ে রাখাকে বেশি গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

নিজের সদ্য প্রকাশিত স্মৃতিকথা প্রমিজ মি, আমেরিকা-তে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক এবং তার রাজনৈতিক আচরণ নিয়ে এমন মন্তব্য করেছেন বাইডেন।

স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, নেতানিয়াহু কী ধরনের রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন, তা তিনি বুঝতে পারতেন। তবে ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের পরিবর্তে নিজের রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তাকে হতাশ করেছিল।

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে নিজের আস্থার ঘাটতির কথাও তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, দুজনের মধ্যে সরাসরি ও খোলামেলা আলোচনা হলেও পারস্পরিক বিশ্বাসের অভাব ছিল। নেতানিয়াহুর রাজনৈতিক আচরণ এবং তথ্য উপস্থাপনের ধরন নিয়েও উদ্বেগ ছিল তার।

বাইডেন লিখেছেন, ‘আমাদের মধ্যে খুব বেশি আস্থা ছিল না। বিবির (নেতানিয়াহুর ডাকনাম) কিছু প্রবণতা নিয়েও আমি উদ্বিগ্ন ছিলাম, যেগুলোর সঙ্গে ট্রাম্পের আচরণের মিল রয়েছে। তথ্যের ক্ষেত্রে তিনি অত্যন্ত সুবিধাবাদী হতে পারতেন। নিজের ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতেও তার দ্বিধা ছিল না।’

গাজা যুদ্ধ নিয়ে বাইডেনের আক্ষেপ

স্মৃতিকথায় গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং এ বিষয়ে নিজের ভূমিকা নিয়েও বিস্তারিত লিখেছেন বাইডেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন তিনি। তবে গাজায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

বাইডেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকেই বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে ইসরাইলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আসছিলেন তিনি। এ বিষয়ে ব্যক্তিগত আলোচনায় নেতানিয়াহুকেও একাধিকবার সতর্ক করেছিলেন।

তার বর্ণনা অনুযায়ী, বেসামরিক মানুষের মৃত্যু ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত করছে—এ বিষয়টি নেতানিয়াহু স্বীকার করতেন। তবে আরও সতর্ক সামরিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও এমন অভিযান চালানো হতো, যাতে নতুন করে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটত।

বাইডেনের ভাষ্য, নেতানিয়াহু বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পরিস্থিতির তেমন পরিবর্তন হতো না। এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইলে তারা বিভিন্ন যুক্তি ও অজুহাত তুলে ধরত।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় বাইডেন

স্মৃতিকথায় নিজের প্রেসিডেন্সির বিতর্কিত সিদ্ধান্তগুলোর পক্ষেও যুক্তি তুলে ধরেছেন বাইডেন। বিশেষ করে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন তিনি।

বাইডেন জানান, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে তাকে আশ্বস্ত করা হয়েছিল, মার্কিন সেনারা চলে যাওয়ার পরও আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে।

কিন্তু বাস্তবে মার্কিন সেনা প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে। এরপরও বাইডেনের বক্তব্য, একই পরিস্থিতিতে আবারও প্রেসিডেন্ট হলে তিনি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তই নিতেন।

পুতিন ও জেলেনস্কিকে নিয়েও মন্তব্য

স্মৃতিকথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্কেও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন বাইডেন।

পুতিনের আচরণকে তিনি খিটখিটে হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতা যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে কাজে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।

বাইডেনের স্মৃতিকথায় উঠে আসা এসব বক্তব্য তার প্রেসিডেন্সির সময়কার পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বিশ্বনেতাদের সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের নানা দিক নতুন করে আলোচনায় এনেছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য টাইমস অব ইসরায়েল ও এবিসি নিউজ।

Related Posts

আন্তর্জাতিক

হামলায় থেমে নেই ইরান, পুনর্গঠন করছে ক্ষেপণাস্ত্রের ভান্ডার

November 18, 2026
আন্তর্জাতিক

পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের পরিকল্পনা

November 18, 2026
আন্তর্জাতিক

তুরস্কে সরকার বিরোধী টিভির কার্যালয়ে পুলিশি অভিযান, পরিচালনায় তত্ত্বাবধায়ক নিয়োগ

November 18, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

November 19, 2026

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

November 18, 2026

হামলায় থেমে নেই ইরান, পুনর্গঠন করছে ক্ষেপণাস্ত্রের ভান্ডার

November 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version