Friday, November 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

November 18, 2026
A A
সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

সরকারের দুর্বলতা, প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, দেশে সহিংস ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ করে দেওয়া হচ্ছে এবং প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে পরওয়ার উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে। জনগণের এই রায় উপেক্ষা করে একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার চেষ্টা থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। অন্তত ৫ কোটি মানুষের বিশ্বাসের প্রতি সরকার বিশ্বাসঘাতকতা করায় এই সরকারের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই বলে তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে গোপালগঞ্জ, ফরিদপুর ও নড়াইলসহ বিভিন্ন জেলায় সহিংসতা, থানা আক্রমণ, আসামি ছিনিয়ে নেওয়া, সড়ক অবরোধ এবং অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা রক্ষায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ব্যর্থ হচ্ছে এবং পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না উল্লেখ করে এ ক্ষেত্রে রাষ্ট্রপতিকে জরুরি ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির উচিত প্রয়োজনীয় ভূমিকা রেখে সরকারকে নির্দেশনা দেওয়া, যাতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়।

সরকারের প্রতি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে সরিয়ে দিতে হবে, অন্যথায় দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ পরিস্থিতিতে দেশপ্রেমিক, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী জনগণ এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দলের কর্মসূচি ঘোষণা করে পরওয়ার জানান, আগামী ২১ নভেম্বর রাজধানীতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এ ছাড়া ডিসেম্বরজুড়ে আরও কর্মসূচি আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। তিনি অন্য রাজনৈতিক দলগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান।

জুলাই সনদের গণভোটের রায় মেনে নিলে জামায়াত তাদের লংমার্চসহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করবে জানিয়ে তিনি বলেন, সরকার ৭০ ভাগ মানুষের গণরায় মেনে নেওয়ার ঘোষণা দিলে আগামীকাল থেকেই তাদের সব লংমার্চ প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো সংসদীয় প্রক্রিয়ায় সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এর আগে সকালে রাজধানীর জামায়াত কার্যালয়ে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

Related Posts

আওয়ামী লীগ

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

November 20, 2026
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

November 20, 2026
আওয়ামী লীগ

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

November 19, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

November 20, 2026

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

November 20, 2026

ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version