Thursday, November 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

November 17, 2026
A A
শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বার্ধক্যজনিত কারণে জামিন চেয়েছেন তিনি।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামিন আবেদনের শুনানিতে লতিফ সিদ্দিকী বলেন, শাপলা চত্বরের ঘটনার সময় তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। সে কারণে তৎকালীন দলের নেতা হিসেবে তিনি নিজের দায় স্বীকার করছেন। তবে হত্যাকাণ্ডের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না বলে দাবি করেন তিনি। বয়স ও শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জামিনের আবেদন জানান সাবেক এই মন্ত্রী।

এ সময় আদালতে হাজির করার প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন লতিফ সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, হেলমেট পরিয়ে জোরপূর্বক তাদের আদালতে আনা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। তবে তার এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের হাজির করা হয়। পরে বেলা ২টায় শুনানি শুরু হয়।

আট আসামিকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হয়। এর আগে হাতকড়া ছাড়া আসামিদের আদালতে হাজির করা নিয়ে সমালোচনা হয়েছিল। সেই প্রেক্ষাপটে এবার তাদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রূপাকে এসব নিরাপত্তাসামগ্রী ছাড়াই আদালতে হাজির করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডলকে আদালতে নেওয়ার সময় তারা কিছুটা বাধা দেন। অন্যদিকে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান মাথা নিচু করে নীরবে আদালতে প্রবেশ করেন।

এ মামলায় আদালতে হাজির হওয়া অন্য আসামিরা হলেন হাসানুল হক ইনু, ডা. আবদুর রাজ্জাক, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।

এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি নিয়মিত পুলিশ সদস্যদেরও দায়িত্বে মোতায়েন করা হয়।

আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করে কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল। এর আগে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। পলাতক আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। এ মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে ১১ জন কারাগারে এবং বাকি ৩০ জন পলাতক।

গত ১২ নভেম্বর প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং বিচার শুরুর আবেদন করেন। মামলায় মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগও রয়েছে।

অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের পৃথক আরেকটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মাথায় হেলমেট, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়।

Related Posts

আওয়ামী লীগ

বিএনপির মোটরসাইকেল শোডাউনে আ. লীগের হামলা, নিহত ২

November 18, 2026
বাংলাদেশ

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা

November 18, 2026
আওয়ামী লীগ

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

November 18, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

November 19, 2026

সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

November 18, 2026

হামলায় থেমে নেই ইরান, পুনর্গঠন করছে ক্ষেপণাস্ত্রের ভান্ডার

November 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version