Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

গোপালগঞ্জে ১৯ নভেম্বর নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির

November 18, 2026
A A
গোপালগঞ্জে ১৯ নভেম্বর নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির

গোপালগঞ্জে আগামী ১৯ নভেম্বর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনা করা হয়েছে বলে তথ্য পাওয়ার দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উত্থাপিত একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান তৎপরতা তেমন চোখে পড়ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের নেওয়া পদক্ষেপ জানতে চান তিনি।

জামায়াত আমির বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা গোপালগঞ্জে চলমান অস্থিরতার কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমন ঘটনার কথা শুনেছেন বলেও জানিয়েছেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার তথ্য পাওয়া গেছে। তবে এর বাইরে সরকার আর কী কী পদক্ষেপ নিয়েছে, তা স্পষ্ট নয়।

গোপালগঞ্জের ভৌগোলিক ও যোগাযোগগত গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ এই জেলার ওপর দিয়ে। ফলে সেখানে অস্থিরতা অব্যাহত থাকলে ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে, সে বিষয়ে ঘোষণা দেওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। এ তথ্য সরকারের কাছে না থাকলে সেটি ভালো বিষয়। তবে এমন পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রম রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনার নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের প্রস্তুতি ও পদক্ষেপের বিস্তারিত জানতে চেয়ে শফিকুর রহমান বলেন, সংসদ ও দেশবাসীকে এ বিষয়ে আশ্বস্ত করা সরকারের দায়িত্ব।

Related Posts

জামায়াত

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026
জামায়াত

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026
জামায়াত

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version