Friday, November 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের পরিকল্পনা

November 18, 2026
A A
পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের পরিকল্পনা

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ পুনর্গঠন করে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের কথা বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে রাজধানী ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম *দ্য নিউজ*কে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান ইকবাল এ তথ্য জানান। তিনি বলেন, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনার কথা তিনি শুনেছেন।

পরিকল্পনামন্ত্রী জানান, নতুন প্রদেশ গঠনের বিষয়ে চলমান বিতর্ক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের বিষয়ে আহসান ইকবাল বলেন, রাজধানীর জন্য বিকল্প শাসনব্যবস্থার মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব করা হয়েছে।

তার মতে, ইসলামাবাদের জন্য একটি স্বতন্ত্র আইন প্রণয়নকারী পরিষদ এবং নিজস্ব স্বায়ত্তশাসনব্যবস্থা থাকা প্রয়োজন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, রাজধানীতে একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি আইন প্রণয়নকারী পরিষদ থাকতে পারে। পরিষদে ২১টি সাধারণ আসনের পাশাপাশি নারীদের জন্য তিনটি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন রাখার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্থানীয় সরকারব্যবস্থার তৃতীয় স্তর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ইসলামাবাদ-সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়গুলো জাতীয় পরিষদ ও সিনেট নিয়ে গঠিত পাকিস্তানের পার্লামেন্টে উত্থাপন করতে হয়।

আহসান ইকবাল আরও জানান, রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের কিছু এলাকা ইসলামাবাদের সঙ্গে যুক্ত করে রাজধানীর আয়তন বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার পথ তৈরি হতে পারে।

নতুন প্রদেশ গঠনের বিষয়ে আগামী ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাকিস্তানের ৯৬ সদস্যের উচ্চকক্ষে বর্তমানে চারটি প্রদেশের প্রত্যেকটির সমান প্রতিনিধিত্ব রয়েছে।

পরিকল্পনামন্ত্রীর আশঙ্কা, সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে সেগুলোর প্রতিনিধিত্ব নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তার ভাষায়, নতুন প্রদেশগুলো জনসংখ্যার অনুপাতে সিনেটে প্রতিনিধিত্ব না পাওয়ার অভিযোগ তুলতে পারে, যার প্রভাব পরবর্তী ছয় বছর পর্যন্ত থাকতে পারে।

এদিকে পাকিস্তানে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জনও নাকচ করেছেন আহসান ইকবাল। তিনি বলেন, এ ধরনের শাসনব্যবস্থা চালুর বিষয়ে কোনো গুরুতর প্রস্তাবের কথা তার জানা নেই।

নতুন প্রদেশ গঠনের বিতর্ককে এগিয়ে নিতে রাজনৈতিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আহসান ইকবালের মতে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন পক্ষের প্রস্তাব দেওয়ার পরিবর্তে রাজনীতিবিদদের নেতৃত্বে সমন্বিত আলোচনা হওয়া প্রয়োজন।

পাকিস্তানের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর পর প্রদেশগুলো প্রশাসনিক দায়িত্ব স্থানীয় পর্যায়ে যথাযথভাবে হস্তান্তর করেনি। ফলে প্রাদেশিক পর্যায়েই অতিরিক্ত কেন্দ্রীভূত প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে কার্যকর প্রশাসনিক সংস্কার জরুরি।

Related Posts

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

November 20, 2026
আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিনের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ‘শান্তি ঘোষণা’ চীনের

November 19, 2026
আন্তর্জাতিক

জাতিসংঘে ১২৮ দেশের সমর্থনে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

November 19, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

November 20, 2026

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

November 20, 2026

ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version