Saturday, November 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

November 20, 2026
A A
ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

সোনালী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার তারানা চৌধুরীর বিরুদ্ধে পূর্বের সরকারি চাকরি না ছেড়ে এবং কোনো প্রকার অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদানের গুরুতর অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারানা চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি এবং সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর আপন ভাগনি। অভিযোগ রয়েছে, ২০২২ সালে কোনো ধরনের লিখিত পরীক্ষা বা ভাইভা ছাড়াই প্রভাব খাটিয়ে তিনি সোনালী ব্যাংকের যুক্তরাষ্ট্র (আমেরিকা) শাখায় পোস্টিং বাগিয়ে নেন।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিদেশ শাখায় পদায়নের ক্ষেত্রে কঠিন লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। তবে সে সময় নিক্সন চৌধুরীর চাপ এবং শেখ হাসিনার দপ্তর থেকে ফোন করে সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে এই পদায়ন দিতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিতর্কিত ২৭তম বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারের উপসচিব (ডিএস) পদমর্যাদার একটি পদে যোগদান করেছেন তারানা চৌধুরী। অথচ সোনালী ব্যাংকে তাঁর চাকরি এখনো চলমান রয়েছে। প্রচলিত সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, একটি সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরি থেকে অব্যাহতি না নিয়ে কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো সরকারি চাকরিতে যোগদান করা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযোগ উঠেছে, সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে যুক্তরাষ্ট্রের কর্মস্থল থেকে প্রত্যাহার করে ঢাকায় মূল কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। পরবর্তীতে ব্যাংকের কাছে পলাতক থাকা অবস্থাতেই তিনি বিসিএসের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করে তথ্য ক্যাডারে যোগদান করেন।

প্রশাসনের ভেতরে প্রভাব খাটিয়ে বিধিভঙ্গের মাধ্যমে এমন নিয়োগ ও যোগদানের ঘটনায় সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অচিরেই তিনি সরকারের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পদায়ন বাগিয়ে নিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

Related Posts

বাংলাদেশ

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026
বাংলাদেশ

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা

November 20, 2026
আওয়ামী লীগ

‘গরিবের ডাক্তার এমপি বাবর’-এর হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

November 20, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

November 21, 2026

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version