Sunday, November 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

‘গরিবের ডাক্তার এমপি বাবর’-এর হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

যুদ্ধাপরাধের শামিল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

November 20, 2026
A A
‘গরিবের ডাক্তার এমপি বাবর’-এর হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা যার হাসপাতালে আগুন দিয়েছে, সেই গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবর স্থানীয়দের কাছে ‘গরিবের ডাক্তার বাবর’ নামে পরিচিত। তাঁর মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের কাছে ‘গরিবের ডাক্তার বাবর’ হিসেবে পরিচিত এই সংসদ সদস্যের সহধর্মিণী ডা. রাবেয়া আক্তারও একজন চিকিৎসক এবং ওই হাসপাতালের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত এই চিকিৎসাপ্রতিষ্ঠানটিতে হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল সশস্ত্র নেতাকর্মী ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং নিচতলায় প্রবেশ করে হাসপাতাল ও সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলাকারীরা অভ্যর্থনাকক্ষ, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের চেম্বারের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয় এবং কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লুট করে। হামলার সময় হাসপাতালে ভর্তি থাকা প্রসূতি মা, নবজাতক ও অন্যান্য রোগীরা আতঙ্কিত হয়ে স্বজনদের সহায়তায় নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, যেকোনো সংঘাত বা অস্থিতিশীল পরিস্থিতিতে হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির (Rome Statute) ৮ অনুচ্ছেদ অনুযায়ী, চিকিৎসাপ্রতিষ্ঠান এবং চিকিৎসা কর্মীদের ওপর ইচ্ছাকৃত আক্রমণ যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

এদিকে, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় জনগণ ও সচেতন মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সমালোচকদের অভিযোগ, জনস্বার্থসংশ্লিষ্ট একটি হাসপাতালে এমন ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কিংবা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি দেশ-বিদেশের গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে দৃশ্যমান ঘাটতি রয়েছে।

Related Posts

এনসিপি

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026
আওয়ামী লীগ

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026
আওয়ামী লীগ

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version