Sunday, November 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

November 20, 2026
A A
রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

রাজশাহীতে দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আল মামুনের শ্বশুর ও বিএনপি নেতা আব্দুর রশীদের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন হাবিব।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত হাবিব তাঁর ভাইরা ভাই আব্দুর রশীদের বাড়িতে অবস্থান করে ভার্চুয়ালি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে মাইক্রোবাস, প্রাইভেটকার ও পিকআপে করে আসা মুখোশধারী ব্যক্তিদের ঝটিকা মিছিল, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ও জুলাইযোদ্ধাদের ওপর হামলার অভিযোগসহ ২১টি মামলা রয়েছে।

যুবলীগ নেতা হাবিবকে গ্রেপ্তারের সময় তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে আব্দুর রশীদকে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। এ নিয়ে পুলিশকে চাপ দেওয়া হলেও ঊর্ধ্বতন মহলের নির্দেশ নেই জানিয়ে তাঁকে আটক করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের মতে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অন্যরাও এ ধরনের আশ্রয় দিতে উৎসাহিত হবে।

অন্যদিকে, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে পবা উপজেলা বিএনপি নেতা শাহজাহানের শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকা এবং পবার পারিলা এলাকায় গ্রামীণ ব্যাংকে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Related Posts

এনসিপি

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026
আওয়ামী লীগ

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026
আওয়ামী লীগ

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version