Saturday, November 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা

November 20, 2026
A A
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে অপহরণ নিষিদ্ধ আওয়ামী লীগের

ঢাকা থেকে গাড়িতে করে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়ার পরদিন মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, তিনি নিরাপদে অবস্থান করছেন এবং বর্তমানে চিকিৎসা নিয়ে ঢাকার বাসায় বিশ্রামে রয়েছেন।

মনিরুল হক ফরাজীর দাবি, নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর রাতেই তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরে আসেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি তিনি।

ঘটনার বিবরণ দিয়ে মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে সঙ্গে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে অবরোধ দেখতে পান তাঁরা। কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা দ্রুত গাড়ি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন। ঠিক তখনই লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

তিনি জানান, গাড়ি থেকে নামিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়, যার ফলে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।

ভুক্তভোগী এই নেতা আরও বলেন, দুর্বৃত্তরা তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখতে পেয়ে তাঁকে আরও বেশি মারধর করে। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা দুজনকে ছেড়ে দিলেও মনিরুল হকের কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, একটি প্লাটিনামের আংটি, গলার চেইন এবং একটি আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে অপহরণকারীরা তাঁকে সঙ্গে নিয়ে ভোররাত থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরাতে থাকে। একপর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়ার শর্তে আরও টাকা দাবি করা হলে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেওয়ার পর সন্ধ্যায় তাঁকে মুক্তি দেওয়া হয়।

আরওপড়ুন

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

মনিরুল হক ফরাজী জানান, মুক্তি পাওয়ার পর ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসায় পৌঁছান। শুরুতে অপহরণকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাঁর সঙ্গে ছিল, যাদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। হামলার কারণে তাঁর সারা শরীরে এখনো প্রচণ্ড ব্যথা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহৃত হওয়ার খবর পাওয়ার পরপরই তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে ওই বিএনপি নেতা ফিরে এসেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত বিবরণ শুনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর
প্রধান সংবাদ

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

November 21, 2026
ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা
বাংলাদেশ

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা
বাংলাদেশ

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা

November 20, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

November 21, 2026
ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026
ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০