Saturday, November 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাসায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা, তারপর যা হলো…

November 20, 2026
A A
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাসায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা, তারপর যা হলো…

​রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা–কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান নাটোর সদর থানার লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি নাটোর সদর থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান প্রায় দুই মাস ধরে পুঠিয়ার শেরপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০ থেকে ৩০ জন মিলে তাঁকে ধাওয়া দেন এবং মারধর শুরু করেন।

​হামলা থেকে বাঁচতে হাবিবুর রহমান দৌড়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফিয়ে পাশের একটি দোকানের ছাদে উঠে পড়েন। বিএনপির নেতা–কর্মীরা ছাদ থেকে তাঁকে আটক করে পুনরায় মারধরের চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। পরে খবর পেয়ে পুঠিয়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।

​এদিকে আবদুর রশিদ মন্ডল রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। ঘটনার পর এলাকায় ‘বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার’—এমন আলোচনা ছড়িয়ে পড়ে।

​এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডল বলেন, হাবিবুর রহমান যে ওই মহল্লায় ভাড়া থাকতেন, তা তাঁর জানা ছিল না। কয়েক দিন ধরে বাড়ির সামনের একটি চায়ের দোকানে তাঁকে আসতে দেখা যেত। বৃহস্পতিবার রাতেও তিনি সেখানে এলে পরিচয় শনাক্ত হওয়ার পর স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে ধাওয়া দেন এবং তিনি দৌড়ে বাড়িতে ঢুকে পড়েন।

​ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী জানান, দুই মাস ধরে এলাকায় আত্মগোপনে থাকা হাবিবুর রহমান হামলার মুখে পড়ে আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে লাফিয়ে দোকানের ছাদে যান।

​পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে আটক করার পর নাটোর সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাবিবুর রহমান সন্ত্রাস দমন আইনের মামলার আসামি। পুঠিয়া থানা–পুলিশের কাছ থেকে বুঝে নেওয়ার পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Related Posts

বাংলাদেশ

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026
বাংলাদেশ

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা

November 20, 2026
আওয়ামী লীগ

‘গরিবের ডাক্তার এমপি বাবর’-এর হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

November 20, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

November 21, 2026

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version