Saturday, November 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ

November 20, 2026
A A
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ

​টানা তিন দিনের সংঘর্ষ, অবরোধ ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে এবং বেশির ভাগ দোকানপাট খুলেছে। তবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাপ্তাহিক ছুটির দিনের স্বাভাবিক ভিড় ও বেচাবিক্রি দেখা যায়নি।

​গত তিন দিন ধরে জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা নাশকতা চালালেও আজ জেলার কোথাও তাঁদের উপস্থিতি চোখে পড়েনি। সড়কে স্বাভাবিক যান চলাচলের পাশাপাশি শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। আজ সকাল ছয়টা থেকে ঢাকা–খুলনা মহাসড়কসহ দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হওয়ায় পদ্মা সেতু হয়ে রাজধানীর সঙ্গে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে।

​গোপালগঞ্জ পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকার ব্যবসায়ী রইস মোল্লা জানান, গতকাল বৃহস্পতিবার আতঙ্কে কেউ দোকান খোলেননি এবং রাস্তাঘাটও জনশূন্য ছিল। আজ দোকান খুললেও বৃষ্টির কারণে ক্রেতা ও বেচাবিক্রি কম।

আরওপড়ুন

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা

​উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সদর উপজেলার রঘুনাথপুরে পুলিশের গাড়িতে হামলার পর ১০ ও ১৫ নভেম্বর টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে সশস্ত্র মহড়া, সড়ক অবরোধ ও বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়। এর জেরে গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার করে বিজিবি মোতায়েন করা হয়েছিল। পরে ১৬ নভেম্বর রাতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। পরদিন ১৭ নভেম্বর থেকে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা, সংসদ সদস্য এস এম জিলানী, কে এম বাবর ও মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়ি, বিএনপি কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

​পরিস্থিতি পর্যালোচনায় আজ শুক্রবার গোপালগঞ্জে আসেন পুলিশ, এসআরবি ও বিজিবির প্রধানেরা। দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশপাশের জেলার পুলিশ সুপার, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তাঁরা। বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সাংবাদিকদের বলেন, ‘আপনাদের (গোপালগঞ্জবাসী) প্রতি আমার আহ্বান, যেন কোনো চরম অবস্থায় যেতে না হয়।’

​এদিকে জেলার তিনটি থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম চললেও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরপাকড় বা আটকের খবর পাওয়া যায়নি।

​অন্যদিকে নিরাপত্তা শঙ্কার কারণে গতকাল এক বিজ্ঞপ্তিতে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর থেকে বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা হল ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা না হলেও পরিবারের উদ্বেগের কারণে অনেক শিক্ষার্থী আজ সকাল থেকে হল ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

Related Posts

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা
বাংলাদেশ

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা
বাংলাদেশ

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা

November 20, 2026
‘যাপিত জীবন’ মুক্তি পেতেই আওয়ামী এজেন্ট রোকেয়া প্রাচী ও ভাবনার অভিনয় নিয়ে সমালোচনা
আওয়ামী লীগ

‘যাপিত জীবন’ মুক্তি পেতেই আওয়ামী এজেন্ট রোকেয়া প্রাচী ও ভাবনার অভিনয় নিয়ে সমালোচনা

November 20, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

November 21, 2026
ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

November 20, 2026
ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

November 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০