Sunday, November 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

দুই বিএনপি নেতা নিহতের জেরে নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

November 21, 2026
A A
দুই বিএনপি নেতা নিহতের জেরে নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর থেকে উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এসব বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে তাঁর বাড়ির আশপাশের অন্য কোনো বাড়িতে হামলার ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

আরওপড়ুন

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ

এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বে ধারণকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত ভিডিও চিত্র ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং সেখানে কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালিয়ে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে হত্যা করে। ওই ঘটনার পর তাৎক্ষণিক অভিযানে জড়িত অভিযোগে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, ওই জোড়া হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকেল থেকে নিহতদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তবে স্থানীয় ভুক্তভোগীদের দাবি, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

অন্যদিকে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু দাবি করেছেন, এই হামলার ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনো সংশ্লিষ্টতা নেই। কারা এই হামলা চালিয়েছে তা তাঁদের জানা নেই উল্লেখ করে তিনি বলেন, দলের দুই নেতাকে হারিয়ে তাঁরা বর্তমানে অত্যন্ত শোকাহত।

Related Posts

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে
এনসিপি

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026
আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ
আওয়ামী লীগ

আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ

November 21, 2026
মধ্যরাতে ঢাকা কলেজে বিস্ফোরণ, ‘জড়িতদের’ ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে
আওয়ামী লীগ

মধ্যরাতে ঢাকা কলেজে বিস্ফোরণ, ‘জড়িতদের’ ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

November 21, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026
প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026
নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০