Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ

November 21, 2026
A A
আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ

ফেনীর পরশুরাম উপজেলার ১ নম্বর মির্জানগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন আবুল কালাম আজাদ। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে অতীত সম্পৃক্ততা এবং পরবর্তী সময়ে বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে।

আবুল কালাম আজাদ মির্জানগর ইউনিয়নের বিএম সাহেবনগর গ্রামের বাসিন্দা সালেহ আহমদের ছেলে। পেশাগতভাবে তিনি চট্টগ্রামে সিএন্ডএফ ব্যবসার সঙ্গে যুক্ত এবং বর্তমানে পরশুরাম উপজেলা বিএনপির সদস্য হিসেবে পরিচিত।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন আজাদ। বিশেষ করে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে তাঁকে প্রকাশ্যে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

অতীতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখা একজন ব্যক্তির বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক জানান, আওয়ামী লীগের সঙ্গে আবুল কালাম আজাদের সম্পৃক্ততা ছিল এবং ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তাঁকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিএনপি নেতাদের আশ্রয়ে দলে প্রবেশ করে এখন দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন আজাদ। এমনকি তাঁর মনোনয়ন প্রায় নিশ্চিত বলেও বিভিন্ন মহলে প্রচার করা হচ্ছে।

মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার বলেন, বিগত দিনে দলের দুঃসময়ে এবং হামলা-মামলার সময় আবুল কালাম আজাদকে কোনো দলীয় কার্যক্রমে দেখা যায়নি; বরং তিনি চট্টগ্রামে ব্যবসা করেছেন এবং আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে সহযোগিতা করেছেন। ২০২৪ সালের পটপরিবর্তনের পর খোলস পাল্টে তিনি বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন উল্লেখ করে এ ধরনের ব্যক্তিদের দল থেকে চিহ্নিত করার দাবি জানান তিনি।

অভিযোগ ও মনোনয়ন প্রত্যাশার বিষয়ে বক্তব্য জানতে আবুল কালাম আজাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শোনার আগেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আসন্ন মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবুল কালাম আজাদের অতীত রাজনৈতিক ভূমিকা এবং বর্তমান মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে স্পষ্ট মতবিরোধ ও অস্বস্তি বিরাজ করছে।

Related Posts

জামায়াত

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026
জামায়াত

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version