Thursday, November 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেস্টা নিষিদ্ধ আ.লীগের

November 22, 2026
A A
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেস্টা নিষিদ্ধ আ.লীগের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট চক্র সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না বলেও তিনি সতর্ক করেন।

বিবৃতিতে জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতাদের বাসাবাড়ি এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার পরিচয় দিতে হবে, অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।

এদিকে, রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর মা-বাবা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনেন। আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলায় তাঁর মা-বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। এ সময় ঘটনাস্থলে কেরোসিন পড়ে থাকতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও লেখেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের দোসরেরা রাতের আঁধারে পেট্রলবোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ভীতি প্রদর্শন করে আবার দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। তবে এ ধরনের চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড তাঁদের দমাতে পারবে না, বরং তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দিবাগত রাত তিনটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন দেশের অন্যান্য স্থানের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টার আলামত পেয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

Related Posts

বাংলাদেশ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026
আওয়ামী লীগ

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
জামায়াত

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলল জামায়াত, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

November 26, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version