Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

আওয়ামী লীগবিরোধী ঐক্য: জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

November 22, 2026
A A
আওয়ামী লীগবিরোধী ঐক্য: জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য জোরদারে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। এতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া এবং ঐকমত্য কমিশনের আলোচনায় যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন। তবে সংলাপের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। অন্যদিকে আজ রোববার দেশে ফিরছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জাতীয় সংলাপ আয়োজনের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠকের পর ১১ দলীয় ঐক্যও ফলোআপ বৈঠক করেছে। এখন সংলাপে অংশগ্রহণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে।

গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একান্ত বৈঠকে বসেন। পরে সংসদে দেওয়া বক্তব্যে উভয় নেতাই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী সংসদ ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এর ধারাবাহিকতায় বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে আমন্ত্রণ জানায় বিএনপি।

তবে সংলাপের বিষয়ে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাইছেন না রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এদিকে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য পৃথকভাবে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি পালন করছে।

জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও বলেন, জুলাই আন্দোলনে যেসব দল ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, ভবিষ্যতেও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একসঙ্গে লড়াই করবে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের ধারাবাহিকতায় নভেম্বরের শেষ দিকে জাতীয় সংলাপ হতে পারে। এ সংলাপের মাধ্যমে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংলাপে যেসব বিষয় গুরুত্ব পেতে পারে

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমঝোতার চেষ্টা চলছে। নীতিগতভাবে ঐক্যের বিষয়ে একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোর মধ্যে দরকষাকষি অব্যাহত রয়েছে।

আলোচনায় থাকা বিষয়গুলোর মধ্যে রয়েছে—

  • সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করা।

  • জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

  • বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে নতুন সিদ্ধান্ত।

  • সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া।

  • জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপির নেতাদের আক্রমণাত্মক বক্তব্য বন্ধ করা।

  • ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান নিশ্চিত করা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ দলীয় ঐক্যের প্রধান দাবি হলো, গণভোটের রায় অনুযায়ী কোনো নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা। পাশাপাশি বিরোধী দলগুলোর বিরুদ্ধে সরকারি দলের নেতাদের অপ্রাসঙ্গিক ও আক্রমণাত্মক বক্তব্য বন্ধের বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছে।

এ ছাড়া প্রতিটি জেলায় নির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী কমিটি গঠনের প্রস্তাবও আলোচনায় রয়েছে। অন্যদিকে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় বিএনপি। আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে জুলাই আন্দোলনের মতোই বিএনপি, জামায়াত ও এনসিপি ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখতে আগ্রহী।

সরকার ও বিরোধী দলের একাধিক নেতার মতে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং সেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে বিদেশি প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে। তাদের দাবি, এসব তৎপরতার মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা ও স্বাধীন পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্য ছাড়া দেশের স্থিতিশীলতা রক্ষা কঠিন হতে পারে।

বিএনপি সূত্রের দাবি, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার বিষয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এর অংশ হিসেবে দলগুলো পৃথক কর্মসূচি পালন করছে। পাশাপাশি সংবিধান সংশোধন-সংক্রান্ত ১৭ সদস্যের বিশেষ কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানিয়েছে সরকারি দল।

তবে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার বিষয়টি উল্লেখ করে বিরোধী দল এখনো প্রতিনিধি মনোনয়ন দেয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি নোট অব ডিসেন্টের কিছু বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বলে জানা গেছে। তবে এর বিনিময়ে বিরোধী দলগুলোর কাছ থেকে ইতিবাচক সহযোগিতা ও কয়েকটি বিষয়ে অভিন্ন অবস্থান প্রত্যাশা করছে সরকার।

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চায় জামায়াত ও এনসিপি

জামায়াত ও এনসিপি জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। দল দুটির মতে, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে কোনো আপস করা উচিত নয়। সনদের গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে কিংবা আংশিক বাস্তবায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সনদের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট রাজনৈতিক নিশ্চয়তা চায় তারা।

এ ছাড়া জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া সরকারের একজন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী এবং অন্য একটি দলের শীর্ষ নেতার বক্তব্য বন্ধের দাবিও রয়েছে দল দুটির।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের নাম হবে ‘জুলাই ঐক্য’ এবং এর ভিত্তি হবে জুলাই সনদ। গণভোটে দেওয়া জনগণের রায়ের পূর্ণ বাস্তবায়নই হবে এ ঐক্যের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে জামায়াতের শক্ত অবস্থান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজপথে সক্রিয় থাকবে জামায়াত। শনিবার থেকে দলটির ৪০ দিনের কর্মসূচি শুরু হয়েছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর ঐক্য প্রতিষ্ঠায় সরকারি দলকে বড় ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে জাতীয় সংলাপের আগে নিজেদের অবস্থান নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি। আজ রোববার নাহিদ ইসলাম দেশে ফেরার পর দলটির নেতারা এ বিষয়ে আলোচনা করবেন।

এনসিপির একাধিক নেতা জানান, ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থানের সঙ্গে একমত। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, জুলাই ঐক্য ভাঙার দায় বিএনপির রয়েছে। এখন সরকারি দল যদি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে চায়, তাহলে বিরোধী দলগুলোকে আস্থায় নিতে হবে। আর সেই আস্থা অর্জনের জন্য সংস্কার বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রয়োজন। তাহলেই প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে।

Related Posts

জামায়াত

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026
জামায়াত

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026
জামায়াত

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version