Sunday, November 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

November 22, 2026
A A
স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম

আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্তটি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের পরিকল্পিত রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তার মতে, সহিংসতার পথ বেছে নিয়ে আওয়ামী লীগ নিজেরাই সেই কৌশলের ফাঁদে পড়েছে।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। শফিকুল আলমের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডকে অনেকে সরকারের দুর্বলতা কিংবা দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা হিসেবে দেখলেও বাস্তবে এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ।

তিনি লেখেন, সালাহউদ্দিন আহমেদের এই কৌশল অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও তা কার্যকর হয়েছে। আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটিকে রাজনৈতিকভাবে আরও কোণঠাসা করেছে।

ফেসবুক পোস্টে শফিকুল আলম আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির সংসদ সদস্যদের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং থানায় আগুন দেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি দাড়ি ও টুপি পরা বাসযাত্রীদের থামিয়ে তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাইয়ের ঘটনাও উল্লেখ করেন তিনি।

তার প্রশ্ন, এসব সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কী অর্জন করেছে? গোপালগঞ্জের সহিংসতায় পাঁচজনের মৃত্যু, বাসে আগুন এবং পেট্রোলবোমা ও ককটেল হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড দলটির রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে।

শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সালাহউদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। তবে নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান শুরুর আগেই আওয়ামী লীগের তরুণ কর্মীরা বিভিন্ন জেলায় পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

পোস্টে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদ্যোগকেও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন শফিকুল আলম।

তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ ছিল একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। জামায়াতে ইসলামীর আমির দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন। এর পরদিন জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

তার মতে, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর এই ঐক্য নির্বাচনের পর থেকে বিদ্যমান রাজনৈতিক সমন্বয়হীনতা কাটিয়ে ওঠার একটি দৃশ্যমান প্রচেষ্টা। এর ফলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ আরও সীমিত হয়ে এসেছে।

শফিকুল আলম মনে করেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা রয়েছে—সহিংসতা বাড়ানো অথবা রাজনৈতিকভাবে ক্রমেই গুরুত্ব হারানো। সরকার ও বিরোধী দলগুলোকে রাজনৈতিক সমঝোতায় বাধ্য করতে দলটি সহিংসতা বাড়ানোর চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এতে সাধারণ মানুষের কাছ থেকে দলটির বিচ্ছিন্নতা আরও বাড়বে।

তিনি আরও সতর্ক করেন, নতুন করে হত্যাকাণ্ড ও আকস্মিক হামলার ঘটনা ঘটলে জনরোষ কিংবা গণপ্রতিশোধের পরিস্থিতি তৈরি হতে পারে। আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে সহিংসতার পথ অনুসরণ করা দলটির জন্য টেকসই হবে না। পলাতক নেতৃত্ব যত দ্রুত বাস্তবতা উপলব্ধি করবে, মাঠপর্যায়ের নেতাকর্মীদের জন্য ততই ভালো হবে।

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ বিষয়ে ভারতের অবস্থান নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেন শফিকুল আলম।

তিনি মনে করেন, জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এর মধ্যেই প্রত্যাবর্তনের পথ খুঁজতে হবে। তবে প্রত্যর্পণ ছাড়া বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম ভারতের শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার বিষয়ে শ্রীরাধা দত্তের বক্তব্যও উল্লেখ করেন। তবে রমজানের পর বর্ষাকাল এলে শেখ হাসিনা এবং কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনার প্রয়োজন হতে পারে বলে ধারণা দেন তিনি।

তার মতে, এমন পরিস্থিতিতে তাদের পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। একই সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের প্রতি পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যমের আগ্রহও কমে আসতে পারে।

ফেসবুক পোস্টের শেষাংশে বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন শফিকুল আলম। তার ধারণা, একপর্যায়ে নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক ভারত সফরের আয়োজন করতে পারে। একইভাবে ২০২৯ সালের কোনো এক সময়ে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আধা-সরকারি ভারত সফরের সম্ভাবনাও রয়েছে বলে মনে করেন তিনি।

Related Posts

জামায়াত

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
আওয়ামী লীগ

আওয়ামী ফ্যাসিস্টদের কর্মকাণ্ড সব সীমা ছাড়িয়েছে: মিয়া গোলাম পরওয়ার

November 22, 2026
জামায়াত

প্রবাসে থেকেও ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে : অস্ট্রেলিয়ায় জামায়াত আমির

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

November 22, 2026

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version