ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের মাধ্যমে পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজন সন্ত্রাসীকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সাদিক কায়েম।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে তিনি ঘটনার সঙ্গে জড়িত সরাসরি হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
বিবৃতিতে সাদিক কায়েম উল্লেখ করেন, খাগড়াছড়ির ঘটনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তাকে বিস্ময়কর বলে অভিহিত করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও হামলা অস্বীকার করে তিনি নিজের ব্যর্থতা আড়াল করতে চাইছেন বলেও মন্তব্য করেন সাদিক কায়েম।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করে বিবৃতিতে তিনি আরও বলেন, এমন স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁদের প্রয়োজন নেই। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভুলে গেছে যে শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকরাই দেশ ছেড়ে পালায়, দেশপ্রেমিকরা কখনো পালায় না। এ ধরনের কাপুরুষোচিত হামলা তাঁদের মনোবলকে আরও দৃঢ় করেছে এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন আরও দ্বিগুণ শক্তিতে চলবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
দেশের মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের সব রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করার ঘোষণা দিয়ে সাদিক কায়েম তাঁর বিবৃতিতে বিপদের সময় পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষভাবে তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আগুন নিভিয়ে পরিবারকে বড় বিপদ থেকে রক্ষা করায় প্রতিবেশী ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। এ ছাড়া পরিবারের খোঁজখবর নেওয়া ও দোয়া করায় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মী, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন, ডাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদের নেতৃবৃ
