Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সিম কার্ড ও রকেট-গ্রেড রাসায়নিকসহ মোংলাগামী জাহাজ জব্দ করল ইন্দোনেশীয় নৌবাহিনী

November 23, 2026
A A
সিম কার্ড ও রকেট-গ্রেড রাসায়নিকসহ মোংলাগামী জাহাজ জব্দ করল ইন্দোনেশীয় নৌবাহিনী

রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত ৪০৫ টন উচ্চক্ষমতাসম্পন্ন রাসায়নিক এবং কয়েক লাখ অনিবন্ধিত ব্ল্যাঙ্ক ফোর-জি সিম কার্ডসহ বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ইন্দোনেশিয়ার জলসীমায় সন্দেহজনক চলাচলের কারণে জাহাজটি জব্দ করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তথ্য অনুযায়ী, কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের সাধারণ পণ্যবাহী জাহাজটি চীনের লিয়ানিউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলের অদূরে ইন্দোনেশীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয় এবং ২০ নভেম্বর বেলাওয়ানে নেভাল রিজিওনাল কমান্ড-১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্যমতে, জাহাজটির গত ৮ নভেম্বর দুপুরে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে মোংলা বন্দরে পৌঁছানোর আগেই ইন্দোনেশীয় জলসীমায় জ্বালানি নেওয়ার অজুহাতে এটি অনির্ধারিত যাত্রাবিরতি করে।

জাহাজটির অস্বাভাবিক গতিবিধি নজরে আসার পর ইন্দোনেশীয় নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ এটিকে ধাওয়া করে আটক করে। এ সময় জাহাজটি রেডিও সংকেতে সাড়া দিতে ব্যর্থ হয় এবং তল্লাশি চালিয়ে দেখা যায়, জাহাজটির নিবন্ধন স্থগিত অবস্থায় রয়েছে এবং এর শিপিং নথিপত্রও জাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনার তল্লাশি করে ১৫টি কনটেইনারে ৪০৫ টন ‘সোডিয়াম পারক্লোরেট’ এবং ৫৪টি প্যালেটে কয়েক লাখ অনিবন্ধিত ব্ল্যাঙ্ক ফোর-জি এলটিই সিম কার্ড উদ্ধার করা হয়।

নেভাল রিজিওনাল কমান্ড-১ এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান সংবাদ সম্মেলনে জানান, সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগত অক্সিডাইজিং এজেন্ট, যা মূলত রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেলান্ট (জ্বালানি সহায়ক) তৈরিতে ব্যবহৃত হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, বাংলাদেশগামী এই চালানের প্রকৃত আমদানিকারক কে বা কারা, তা এখনো তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শুল্ক বিভাগ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাধারণত জাহাজ বন্দরে পৌঁছানোর পর ‘ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট’ (আইজিএম) থেকে আমদানিকারকের নাম ও পণ্যের বিবরণ জানা যায়। যেহেতু জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর আগেই ইন্দোনেশিয়ায় আটক হয়েছে, তাই এর আমদানিকারক শনাক্ত করতে অধিকতর তদন্তের প্রয়োজন হবে।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ বর্তমানে জাহাজটির নাবিকদের জিজ্ঞাসাবাদ করছে এবং পণ্যের নথিপত্রে থাকা অসঙ্গতি ও এই চালানের মূল গন্তব্য বা প্রাপকদের পরিচয় উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে শিপিং কোম্পানি বা পণ্যের মালিকদের নাম এখনো প্রকাশ করেনি দেশটির নৌবাহিনী।

উল্লেখ্য, সোডিয়াম পারক্লোরেট নিজে সরাসরি বিস্ফোরক বা জ্বালানি না হলেও এটি একটি অত্যন্ত শক্তিশালী অক্সিডাইজিং রাসায়নিক, যা রকেটের জ্বালানি, বিস্ফোরক ও আতশবাজি তৈরিতে ব্যবহৃত হয়। শিল্প ও গবেষণাগারে এর সীমিত ব্যবহার থাকলেও এত বিপুল পরিমাণ রাসায়নিক পরিবহনের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ও নজরদারির প্রয়োজন হয়, যা আন্তর্জাতিক নৌরুটে সংবেদনশীল পণ্যের অবৈধ পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

Related Posts

প্রধান সংবাদ

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

November 23, 2026
জামায়াত

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026
আন্তর্জাতিক

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কে এই সুইডেন আসলাম, পরিচয় কী তার?

November 23, 2026

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

November 23, 2026

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version