Tuesday, November 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

November 24, 2026
A A
সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পূর্বনির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকালে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি।

এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময় এবং আবেগঘন পরিবেশে তারা জামায়াত আমিরকে বিদায় জানান।

অস্ট্রেলিয়া সফরকালে তিনি সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সফরের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল জামায়াত আমিরের। সেখান থেকে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার পরিকল্পনা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন তিনি।

আমিরে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

সিডনি ও ক্যানবেরায় বিভিন্ন কর্মসূচি

গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মধ্য দিয়ে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর শুরু হয়। পরদিন ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভায় অংশ নেন।

আরওপড়ুন

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

একই দিন বিকালে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

এরপর ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত আমির। এ সময় তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

সফরজুড়ে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পায়। সরাসরি মতবিনিময়ের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনার পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে তাদের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।

Related Posts

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী
আওয়ামী লীগ

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

November 24, 2026
মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে
জামায়াত

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

November 24, 2026
গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায়ও নিষিদ্ধ আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ
আওয়ামী লীগ

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায়ও নিষিদ্ধ আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

November 24, 2026
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

November 24, 2026
মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০