সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যঘেরা বৈঠক আওয়ামীপন্থি প্রকাশকদের

- তুহিন সিরাজী
আগস্ট ২৬, ২০২৫
A A
ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যঘেরা বৈঠক আওয়ামীপন্থি প্রকাশকদের
Share on FacebookShare on Twitter

ঢাকায় আওয়ামীপন্থি প্রকাশকদের সঙ্গে গোপন বৈঠক করেছে ভারতের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। রাজধানীর হোটেল ওয়েস্টিনে ৬ আগস্ট দুদিনব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠক আয়োজন করে দিল্লিভিত্তিক কোম্পানি ‘এএসএপি গ্লোবাল ই-বুকস প্রাইভেট লিমিটেড’। বৈঠকের শিরোনাম ছিল “কোলাবরেট অন ই-বুক রাইটস”। এতে কেবল আওয়ামী ঘরানার বা তাদের ঘনিষ্ঠ কয়েকজন প্রকাশককেই আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, সাধারণ প্রকাশকদের অগোচরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। অথচ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যেসব প্রকাশক আড়ালে চলে গিয়েছিলেন, তাদের অনেককে এই সভায় দেখা গেছে। এ কারণে বৈঠকটিকে ঘিরে প্রকাশক মহলে নানা গুঞ্জন ও উদ্বেগ দেখা দিয়েছে।

প্রথম দিনে ৩৪ জন প্রকাশক অংশ নেন, পরদিন আরো কয়েকজন যোগ দেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, কথাপ্রকাশের জসিম উদ্দিন, চারুলিপির হুমায়ুন কবীর, কাকলী প্রকাশনীর নাছির আহমেদ সেলিম, বিশ্বসাহিত্য ভবনের তোফাজ্জল হোসেন, জাতীয় সাহিত্য প্রকাশের কমলকান্তি দাস, মাওলা ব্রাদার্সের ফারুকসহ আরও অনেকে।

অনেক প্রকাশক অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে শেখ মুজিব ও শেখ হাসিনার নামে বিপুল সংখ্যক বই প্রকাশ করে কিছু প্রকাশনা প্রতিষ্ঠান বিপুল মুনাফা করেছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গা-ঢাকা দেওয়া ওইসব প্রকাশকদের হঠাৎ ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে দেখা যাওয়ায় নতুন ষড়যন্ত্রের শঙ্কা তৈরি হয়েছে।

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী প্রশ্ন তোলেন—ভারত যখন বাংলাদেশিদের প্রতি বৈরী আচরণ করছে, তখন তাদের প্রতিষ্ঠান কেন শুধু আওয়ামীপন্থি প্রকাশকদের নিয়ে গোপন বৈঠক করল? তিনি সরকারের কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানান।

অংশগ্রহণকারীদের কেউ কেউ অবশ্য দাবি করেছেন, এটি কেবল ই-বুক বিক্রিবিষয়ক ব্যবসায়িক মিটিং, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য তাদের জানা নেই। তবে অনেক প্রকাশক মনে করছেন, বৈঠকটি সময় ও প্রেক্ষাপট বিবেচনায় সন্দেহজনক এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

হরমুজ থেকে মার্কিন বাহিনীকে পালাতে বাধ্য করল আইআরজিসি

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ

দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হরমুজ থেকে মার্কিন বাহিনীকে পালাতে বাধ্য করল আইআরজিসি

এপ্রিল ২০, ২০২৬

দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস

এপ্রিল ২০, ২০২৬

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version