Wednesday, November 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান

November 25, 2026
A A
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় নিয়ে যেতে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এ লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এবং ১৩ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। গত ২৩ নভেম্বর একই ফ্লাইটে তাঁদের ইসলামাবাদে পৌঁছানোর পর বাংলাদেশের প্রতিনিধিদলকে লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানায় পাকিস্তান।

দুই দেশের সম্পর্কের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসলামাবাদ। সফরের প্রথম দিনেই স্পিকার হাফিজউদ্দিন আহমদ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমি পরিদর্শন। পাকিস্তান আমলে এই একাডেমিতেই তিনি সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। দীর্ঘ সময় পর নিজের পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে তিনি অতীতের স্মৃতিচারণ করেন এবং একসময়ের পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের স্পিকারের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করে পাকিস্তান। এতে দেশটির জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারসহ মন্ত্রিসভার সদস্য ও পার্লামেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদলের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদলকে পাকিস্তানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আধুনিক কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্পর্কে সরেজমিনে ধারণা দেওয়া হয়। সকালে তাঁরা পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইং পরিদর্শন করেন। সেখানে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি তুলে ধরা, অপপ্রচার মোকাবিলা, নিজস্ব বয়ান বা ন্যারেটিভ তৈরি এবং প্রচার কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইসলামাবাদ টকস’ আয়োজনের ক্ষেত্রে এই বিভাগের ভূমিকা সম্পর্কেও তাঁদের অবহিত করা হয়।

এরপর সাংবাদিক প্রতিনিধিদল পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) পরিদর্শন করেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্পর্কে তাঁদের ধারণা দেওয়া হয়। এ ছাড়া যেকোনো দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংস্থাটির অত্যাধুনিক কন্ট্রোলরুম এবং কমান্ড সেন্টারের কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়।

আরওপড়ুন

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

সাংবাদিকেরা পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের অধীন গত বছর প্রতিষ্ঠিত একটি ডিজিটাল ল্যাবও পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানবিরোধী প্রচারণার জবাব দিতে এই ল্যাব থেকে ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়। বিশেষ করে ভারতের পক্ষ থেকে চালানো নেতিবাচক প্রচারণা মোকাবিলা এবং আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের নিজস্ব বক্তব্য তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সফরের আরেকটি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদল ইসলামাবাদের কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। সেখানে হাইকমিশনার ইকবাল হোসেন খান তাঁদের স্বাগত জানান। এ সময় তিনি পাকিস্তানে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম, দুই দেশের সম্পর্ক উন্নয়নে হাইকমিশনের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৫ সালের অক্টোবরে ভবনটির নতুন স্থাপনা উদ্বোধন করা হয়। ইসলামাবাদে হাইকমিশন ভবনের জন্য বাংলাদেশ পাকিস্তান সরকারের সঙ্গে জমি বিনিময়ের মাধ্যমে জায়গাটি পেয়েছে। এর বিনিময়ে ঢাকার গুলশানের কূটনৈতিক এলাকায় পাকিস্তানকে তাদের হাইকমিশন ভবন নির্মাণের জন্য জমি দেওয়া হয়েছে।

Related Posts

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশ

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

November 25, 2026
ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার
জামায়াত

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

November 25, 2026
সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি ও অনিয়ম চলবে না: এমপি কামাল হোসেন
জামায়াত

সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি ও অনিয়ম চলবে না: এমপি কামাল হোসেন

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

November 25, 2026
ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

November 25, 2026
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বাঁশের রেলিংয়ে খরচ ৪৪ লাখ টাকা!

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বাঁশের রেলিংয়ে খরচ ৪৪ লাখ টাকা!

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০