বিভিন্ন দাবি আদায় ও চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করার নির্দেশ দেন এবং এ বিষয়ে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে বুধবার ঢাকা বাদে দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।