Friday, November 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি কে টমাস

November 26, 2026
A A
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রংপুরের আবু সাঈদ ও নারায়ণগঞ্জের ছয় বছরের এক শিশুসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ওই হত্যাকাণ্ডগুলোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলের নিরাপত্তা বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাবের উদ্ধৃতি দেন। নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন, যা অনুষ্ঠানে উপস্থিত দলটির নেতা-কর্মীদের অস্বস্তিতে ফেলেছে।

সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জুলাই অভ্যুত্থান, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন হ্যারি টমাস। তিনি বলেন, ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যমতে, ওই গ্রীষ্মে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে, যাঁদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। একই সময়ে সহিংসতার শিকার হয়ে ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

নিহতদের স্মরণ করে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, হিসাবের প্রতিটি সংখ্যার পেছনে একজন করে মানুষ রয়েছেন। রংপুরে ছাত্র আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন এবং তাঁকে গুলি করে হত্যা করা হয়; আর নারায়ণগঞ্জে ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছরের একটি শিশু নিহত হয়। তাঁদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, দেশের মানুষকেই তা বেছে নিতে হয় এবং ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রে জনগণের রায় পাওয়া সরকার যেমন প্রয়োজন, তেমনি সরকারকে প্রশ্ন করতে ও জবাবদিহির আওতায় আনতে শক্তিশালী বিরোধী দলও অপরিহার্য।

তিনি আরও বলেন, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনের ফলাফল নিয়ে যার যা-ই মত থাকুক না কেন, ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে সবার স্বীকৃতি দেওয়া উচিত।

দেশের বিদ্যমান রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক রাষ্ট্রদূত বলেন, বিএনপি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি সরকার ও সংসদে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর মধ্যেও রাজনৈতিক দূরত্ব রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা আমলাতন্ত্র এবং নিজেদের সম্ভাবনা কাজে লাগাতে চাওয়া তরুণ প্রজন্মের মধ্যেও বিভাজন দেখা যাচ্ছে। পুরোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিদ্বেষ ভুলে ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে হ্যারি টমাস বলেন, বিরোধী হিসেবে বিবেচিত ব্যক্তিদের যথেচ্ছ আটক এবং মানবাধিকার সুরক্ষার দুর্বলতা রাজনৈতিক দমন-পীড়নের চক্র অব্যাহত রাখছে। ২০২৪ সালে নিহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার করতে হবে; অভিযোগ ছাড়াই কাউকে আটকে রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি, দারিদ্র্য, ব্যাংক খাতের চাপ এবং রাজস্ব আদায়ের দুর্বলতা নতুন সরকারের জন্য বড় পরীক্ষা। তবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য, যা কাজে লাগিয়ে অর্থনৈতিক সংস্কার, রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে হবে।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক ও পররাষ্ট্রনীতি প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, যুক্তরাষ্ট্র কখনো বাংলাদেশ থেকে সরে যায়নি; রোহিঙ্গা সহায়তা ও স্বাস্থ্য খাতে মার্কিন সহযোগিতা অব্যাহত রয়েছে এবং বাণিজ্য চুক্তি ও ডিএফসির বিনিয়োগ অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, ঢাকা কৌশলগত ভারসাম্য বজায় রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়তে চায় এবং এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের হার—এমন রাজনীতি পরিহার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব দলকে একসঙ্গে কাজ করার পথ খুঁজতে হবে।

Related Posts

আওয়ামী লীগ

লকডাউন ঘিরে নাশকতার চেস্টায় গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

November 27, 2026
আওয়ামী লীগ

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধন

November 27, 2026
আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রে নিজেদের আমন্ত্রিত অতিথির আত্মঘাতী গোলে বিপর্যস্ত আ.লীগ

November 27, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিরাপত্তা শঙ্কায় সামরিক আবাসন এলাকায় আশ্রয় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা

November 27, 2026

গোপালগঞ্জে নাগরিক সেবা বন্ধ রাখা হবে আত্মঘাতী: বিশ্লেষকদের সতর্কবার্তা

November 27, 2026

লকডাউন ঘিরে নাশকতার চেস্টায় গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

November 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version