Friday, November 27, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নিরাপত্তা শঙ্কায় সামরিক আবাসন এলাকায় আশ্রয় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা

November 27, 2026
A A
নিরাপত্তা শঙ্কায় সামরিক আবাসন এলাকায় আশ্রয় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা শঙ্কায় সামরিক আবাসন এলাকায় বসবাস শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা। সাধারণ মানুষের আবাসিক এলাকা থেকে বিচ্ছিন্ন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত শত বছরের পুরোনো এসব বাড়ি একসময় কেবল শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত থাকলেও এখন তা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য ওয়াশিংটনের সামরিক আবাসনে বসবাস করছেন, যা অতীতের যেকোনো প্রশাসনের তুলনায় অনেক বেশি। বিদেশি শত্রুদের হুমকি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ায় কর্মকর্তারা এসব সুরক্ষিত আবাসন বেছে নিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, ইরান ওয়াশিংটনে তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা ও নানা ধরনের হুমকিও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

আরওপড়ুন

গোপালগঞ্জে নাগরিক সেবা বন্ধ রাখা হবে আত্মঘাতী: বিশ্লেষকদের সতর্কবার্তা

লকডাউন ঘিরে নাশকতার চেস্টায় গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

সম্প্রতি ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ায় জর্জটাউনের নিজস্ব বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নেতৃত্ব দেওয়া বেসেন্ট জানান, ইরানি নেতারা তাঁকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিলেও তিনি এসব হুমকিতে ভীত নন।

নিরাপত্তা উদ্বেগের কারণে সম্প্রতি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও। এর আগে তাঁর পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক ঘাঁটির আবাসনে বসবাস করেছেন।

অন্যদিকে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী কেটি চার সন্তানসহ গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে ফোর্ট ম্যাকনেইরের সামরিক আবাসনে ওঠেন। তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ এবং পরিবারের বাসার ঠিকানা প্রচারের পাশাপাশি দীর্ঘদিন ধরে অনুসরণ ও ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি থাকায় তাঁরা এই সিদ্ধান্ত নেন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ফোর্ট ম্যাকনেইরের সামরিক আবাসনে বসবাস করছেন। তবে গত বছর তাঁর বাসভবনের সংস্কার ও উন্নয়নে সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতির খবর প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।

সামরিক আবাসনে বসবাসের জন্য কর্মকর্তাদের বাড়ির ধরন অনুযায়ী সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সর্বপ্রথম সামরিক ঘাঁটির আবাসনে বসবাস শুরু করেছিলেন এবং ২০০৮ সালে কংগ্রেসে আইন সংশোধনের মাধ্যমে করদাতাদের অর্থ সাশ্রয়ের যুক্তিতে কর্মকর্তাদের ভাড়া কমানোর ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটিতে বসবাস করেন।

এদিকে, সামরিক বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বসবাস, নিরাপত্তা হুমকির যৌক্তিকতা এবং যথাযথ ভাড়া পরিশোধের বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটি আগামী বসন্তের মধ্যে এ বিষয়ে পেন্টাগনের কাছে প্রতিবেদন চেয়েছে।

বিশ্লেষকদের মতে, সামরিক ঘাঁটির মতো দেয়ালঘেরা আলাদা জগতে বসবাসের ফলে সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের জীবনযাপন থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, যা গণতান্ত্রিক ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করছে। তবে হুমকি বাড়তে থাকায় ভবিষ্যতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনেই এ প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Posts

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
প্রধান সংবাদ

গোপালগঞ্জে নাগরিক সেবা বন্ধ রাখা হবে আত্মঘাতী: বিশ্লেষকদের সতর্কবার্তা

November 27, 2026
লকডাউন ঘিরে নাশকতার চেস্টায় গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
আওয়ামী লীগ

লকডাউন ঘিরে নাশকতার চেস্টায় গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

November 27, 2026
যুক্তরাষ্ট্রে নিজেদের আমন্ত্রিত অতিথির আত্মঘাতী গোলে বিপর্যস্ত আ.লীগ
আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রে নিজেদের আমন্ত্রিত অতিথির আত্মঘাতী গোলে বিপর্যস্ত আ.লীগ

November 27, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিরাপত্তা শঙ্কায় সামরিক আবাসন এলাকায় আশ্রয় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা

নিরাপত্তা শঙ্কায় সামরিক আবাসন এলাকায় আশ্রয় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা

November 27, 2026
হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

গোপালগঞ্জে নাগরিক সেবা বন্ধ রাখা হবে আত্মঘাতী: বিশ্লেষকদের সতর্কবার্তা

November 27, 2026
লকডাউন ঘিরে নাশকতার চেস্টায় গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

লকডাউন ঘিরে নাশকতার চেস্টায় গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

November 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০