Saturday, November 28, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা

November 28, 2026
A A
চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় চাঁদাবাজির অর্থ আদায় এবং সেই অর্থের ভাগবাটোয়ারা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তাঁর দাবি, বিভিন্ন খাত থেকে আদায় করা চাঁদার টাকা থানা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ভাগ হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে এসব অভিযোগ করতে শোনা যায়।

ভিডিওতে নাজিমুর রহমান বলেন, কোনো থানায় নতুন ওসি যোগদানের পরপরই চাঁদা আদায়ের উৎসগুলো চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়। ওসি কিংবা এসআই বদলি হলেও থানায় ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ব্যক্তির পরিবর্তন হয় না, কারণ এটি কোনো সরকারি চাকরি নয়।

তাঁর অভিযোগ, নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই ওই ক্যাশিয়ারকে ডেকে কোন কোন খাত থেকে কত টাকা চাঁদা আদায় হয়, তার হিসাব নেন। এরপর নিজের বিশ্বস্ত সেকেন্ড অফিসারকে পুরো থানা এলাকায় পাঠিয়ে চাঁদার উৎসগুলোর তালিকা তৈরি করান।

ওই তালিকায় বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, ফুটপাত, হকার মার্কেট, ট্রাকস্ট্যান্ড, বালুমহাল, জুয়ার আসর ও ইয়াবা ব্যবসার মতো বিভিন্ন খাত অন্তর্ভুক্ত থাকে বলে দাবি করেন তিনি। তালিকা ওসির কাছে জমা দেওয়ার পর মাসে কত টাকা আদায় হবে এবং কার ভাগে কত যাবে, তা নির্ধারণ করা হয় বলেও অভিযোগ করেন নাজিমুর রহমান।

তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরে ‘চট্টগ্রাম জেলা’ লেখা নম্বরপ্লেটযুক্ত অবৈধ টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিনিময়েও অর্থ আদায় করা হয়। সেই অর্থ স্থানীয় রাজনৈতিক নেতা ও থানা পুলিশের মধ্যে ভাগ হয় বলে তাঁর অভিযোগ।

নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে নাজিমুর রহমান বলেন, আগে ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা বিগত সরকারের স্থানীয় ও পাতি নেতাদের চাঁদা দিতেন, আর এখন সেই চাঁদা বিএনপির স্থানীয় পাতি নেতাদের পকেটে যাচ্ছে। এসব অর্থ সরকারি কোষাগারে জমা না হয়ে একটি অদৃশ্য সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

থানা পুলিশের মাধ্যমে এসব অপরাধ দমন কঠিন উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও এসআরবি কমান্ডারের প্রতি বিশেষ আহ্বান জানান নাজিমুর রহমান। তাঁর প্রস্তাব, সাধারণ থানা পুলিশের বাইরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য একটি স্বতন্ত্র ‘স্পেশাল ফোর্স’ গঠন করতে হবে।

চাঁদাবাজি দমনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে হবে। রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে সুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সংসদ সদস্য, রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহযোগীদের সৎ ও সচেতন হতে হবে।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, অলওয়েজ ক্রিমিনাল।’ অপরাধী নিজের ভাই হলেও রাজনৈতিক পরিচয়, ধর্ম বা বর্ণ বিবেচনা না করে তাঁকে আইনের আওতায় আনতে হবে।

Related Posts

আওয়ামী লীগ

আমিও হাসিনাকে ছেড়ে দেব না: মহিলা লীগ নেত্রী

November 28, 2026
জামায়াত

ডাকসু শীর্ষ পদে লড়তে রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

November 28, 2026
আওয়ামী লীগ

‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে পুরোনো অডিও প্রচার, ফ্যাক্টচেকে ধরা পড়ে সরিয়ে নিল আ.লীগ

November 28, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’-এর সাথে গোপন যোগসাজসে হাসিনাকে ফেরানোর চেস্টা বিএনপি এমপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা

November 28, 2026

আমিও হাসিনাকে ছেড়ে দেব না: মহিলা লীগ নেত্রী

November 28, 2026

পাকিস্তানের জাতির পিতা জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

November 28, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version