Sunday, November 29, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

দুই পক্ষের সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুদিন পর বিএনপি কর্মীর লাশ উদ্ধার

November 28, 2026
A A
দুই পক্ষের সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুদিন পর বিএনপি কর্মীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।

নিহত আলমগীর সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকার নান্নু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সংঘর্ষ চলাকালে নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর তাঁর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও টানা দুই দিন তল্লাশি চালিয়ে সন্ধান পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) সকালে ঘটনাস্থলের কাছাকাছি নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

আরওপড়ুন

গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির ওপর আ.লীগের বড় ধরনের হামলার আশঙ্কা

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও আলমগীরের সন্ধান পায়নি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে নদী থেকে মরদেহ উদ্ধার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে সেলিম নামের এক যুবক নিহত হন এবং শিশুসহ অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন আলমগীর।

Related Posts

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ
আওয়ামী লীগ

গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির ওপর আ.লীগের বড় ধরনের হামলার আশঙ্কা

November 29, 2026
একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির
জামায়াত

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

November 28, 2026
‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’
আওয়ামী লীগ

শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক দ্বিধায় ভারত, সামনে যে তিনটি পথ

November 28, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা: পাসপোর্টভেদে ৩৪ দেশের তালিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’-এর সাথে গোপন যোগসাজসে হাসিনাকে ফেরানোর চেস্টা বিএনপি এমপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

গোপালগঞ্জ ও ফরিদপুরে বিএনপির ওপর আ.লীগের বড় ধরনের হামলার আশঙ্কা

November 29, 2026
প্রথমবারের মতো মহাসড়কে উঠানামা করলো ফরাসি রাফাল যুদ্ধবিমান

প্রথমবারের মতো মহাসড়কে উঠানামা করলো ফরাসি রাফাল যুদ্ধবিমান

November 29, 2026
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

November 28, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০