বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম ইসলাম

নামাজের শেষ বৈঠকে যে দোয়া পড়বেন

মে ৬, ২০২৫
A A
নামাজের শেষ বৈঠকে যে দোয়া পড়বেন
Share on FacebookShare on Twitter

ফরজ বা নফল নামাজের শেষ বৈঠকে দরুদ পড়ার পর কোরআন-হাদিসে বর্ণিত রয়েছে এমন কোনো দোয়া পড়া মুস্তাহাব। কেউ চাইলে এ রকম একাধিক দোয়াও পড়তে পারে।

নামাজের শেষ বৈঠকে পড়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। কোরআনে বা হাদিসে বর্ণিত যে কোনো দোয়া শেষ বৈঠকে পড়া যায়। তবে অনেক দোয়া এমন আছে যা নবিজি (সা.) নামাজে পড়েছেন বা অন্যদের পড়তে শিখিয়েছেন।

যেমন নিজের প্রিয় বন্ধু আবু বকরকে (রা.) নির্দিষ্ট একটি দোয়া নামাজে পড়ার পরামর্শ দিয়েছিলেন নবিজি (সা.)। আবু বকর সিদ্দীক (রা.) থেকে বর্ণিত একদিন তিনি আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমাকে নামাজে পাঠ করার জন্য একটি দোয়া শিখিয়ে দিন। তিনি বললেন, আপনি এ দোয়াটি পড়ুন:

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّك أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরাওঁ-ওয়ালা য়াগফিরুয-যুনূবা ইল্লা আনতা ফাগফির লী মাগফিরাতাম-মিন ইনদিকা ওয়া-রহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম

অনুবাদ: হে আল্লাহ্! আমি নিজের ওপর অধিক জুলুম করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার ওপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। (সহিহ বুখারি: ৮৩৪)

নামাজে নিজের ভাষায় বা অন্য কোনো মানুষের রচিত দোয়া করা নিষিদ্ধ। কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়ার অনুবাদও নামাজে পড়া নিষিদ্ধ। নামাজের যে কোনো অংশে দুনিয়াবি দোয়া অর্থাৎ মানুষের কাছেও পাওয়া যায় এমন কিছু প্রার্থনা করলে নামাজ ভেঙে যাবে। যেমন কেউ দোয়া করলো হে আল্লাহ আমাকে এক লক্ষ টাকা পাইয়ে দিন, চাকুরি বা বিয়ের ব্যবস্থা করে দিন ইত্যাদি।

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষের কথা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন। রাসুল (সা.) বলেছেন, নামাজ মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয়। এটা শুধু তাসবিহ, তাকবির ও কোরআন তিলাওয়াতের জন্য সুনির্দিষ্ট। (সহিহ মুসলিম)

নামাজে আল্লাহর প্রশংসা, বড়ত্ব বর্ণনা ও কোরআন তিলাওয়াতের বাইরে অন্য কোনো কথা বলা জায়েজ নয়। নামাজ অবস্থায় ইচ্ছাকৃতভাবে বা ভুল করে কিছু বললে নামাজ ভেঙে যাবে। কাউকে সালাম দিলেও নামাজ ভেঙে যাবে। শুধু নিজে শুনতে পায় এতটুকু নিচু আওয়াজে কথা বলে ফেললেও নামাজ ভেঙে যাবে। কেউ যদি নামাজ আদায়রত ব্যক্তিকে সালাম দেয়, নামাজি ইচ্ছাকৃতভাবে বা ভুল করে সশব্দে অর্থাৎ মুখে সালামের উত্তর দেয়, তাহলেও নামাজ ভেঙে যাবে।

সম্পর্কিত খবর

ইসলাম

সুরা বাকারার শিক্ষা: শত দুঃখ-দুর্দশার মধ্যেও বিশ্বাসে কীভাবে অবিচল থাকবেন

আগস্ট ২৩, ২০২৬
ইসলাম

ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ আবদুর রহমান আস-সুদাইস

আগস্ট ২৩, ২০২৬
ইসলাম

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান

সেপ্টেম্বর ৩, ২০২৬

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

সেপ্টেম্বর ৩, ২০২৬

ফেলে রাখা হয়েছে শত শত ডাস্টবিন; ক্ষুব্ধ হয়ে বাবরের প্রশ্ন ‘হোয়াট ইওর প্রবলেম’!

সেপ্টেম্বর ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version